ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
এইমাত্র প্রকাশিত
বরগুনায় ফুলঝুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বিঘ্নে তৃতীয় প্রান্তিক পরীক্ষা অনুষ্ঠিত পীরগঞ্জে পরকীয়া অপবাদে দিনভর গৃহবধু নির্যাতন, ভোরে মিলল ঝুলন্ত মরদেহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও AI-র অপব্যবহার রোধে পঞ্চগড়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লন্ডনে বসে রাজনীতি করা চলবে না.. সাদিক কায়েম বরগুনায় পুলিশ সদস্যদের ৩ দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন পীরগঞ্জে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত বরগুনায় বদরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পান্না আকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বরগুনায় সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত

আলুর কেজি ৭০ টাকা- গরীবেরা খাবে কি?

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:১৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ ৩৭৩ বার পড়া হয়েছে

বাজারে আলুর দাম আরও বেড়েছে। গত দুই সপ্তাহে দুই দফা বেড়ে হয়েছে প্রতিকেজি ৭০ টাকা। যা আগে ছিল ৬০ টাকা।

খুচরা বাজারের বিক্রেতারা জানিয়েছেন, গত শুক্রবার বিভিন্ন বাজারে প্রতি কেজি আলু ৬৫ টাকায় বিক্রি হয়েছে। তার আগের সপ্তাহে আরও পাঁচ টাকা কম ছিল। দুই সপ্তাহের মধ্যে আলুর কেজি ১০ টাকা বেড়েছে।

এদিকে পাইকারি বিক্রেতারা জানান, এখন পাইকারিতেই প্রতি কেজি আলু ৬২-৬৪ টাকায় বিক্রি হচ্ছে। যা এক সপ্তাহ আগে ৫৮-৬০ টাকা ছিল।

আলুর দামের বিষয়ে কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ীরা বলছেন, আলুর মৌসুম এখন শেষের দিকে। প্রতি বছর এ সময় দাম বাড়ে। তবে এ বছর শুরু থেকে আলু চড়া দামে বিক্রি হচ্ছে। এরপর এখন আবার বেড়ে আরও অস্থিতিশীল হয়েছে।

ফিরোজ আলম নামের একজন ব্যবসায়ী বলেন, নতুন আলু না আসা পর্যন্ত দাম কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

আলুর আড়তদার মো. সবুজ আরও জানান, হিমাগারে আলুর দাম হঠাৎ বেড়ে গেছে। গত সোমবার পাইকারি ৫৮ টাকা কেজি দরে পুরোনো আলু বিক্রি করেছি। তার আগের সপ্তাহে বিক্রি হয়েছে ৪৭-৪৮ টাকায়। আলুর সংকট দেখা দেওয়ায় দাম বেড়েছে। মুন্সীগঞ্জ, বগুড়া, রাজশাহী, রংপুরে আলুর খুব সংকট চলছে, পাওয়া যাচ্ছে না।

এ বছর অতি বৃষ্টি ও ঢলে দুই দফায় আলুর বীজ নষ্ট হওয়ায় সারা বছর আলুর বাজার অস্থিতিশীলতায় কেটেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আলুর কেজি ৭০ টাকা- গরীবেরা খাবে কি?

আপডেট সময় : ০৬:১৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪