ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
এইমাত্র প্রকাশিত
বরগুনায় ফুলঝুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বিঘ্নে তৃতীয় প্রান্তিক পরীক্ষা অনুষ্ঠিত পীরগঞ্জে পরকীয়া অপবাদে দিনভর গৃহবধু নির্যাতন, ভোরে মিলল ঝুলন্ত মরদেহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও AI-র অপব্যবহার রোধে পঞ্চগড়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লন্ডনে বসে রাজনীতি করা চলবে না.. সাদিক কায়েম বরগুনায় পুলিশ সদস্যদের ৩ দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন পীরগঞ্জে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত বরগুনায় বদরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পান্না আকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বরগুনায় সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় বাসচাপায় শিক্ষকের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ ১২৭০ বার পড়া হয়েছে

বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় বাসচাপায় মো. ইউনুস আলী নামে একজন শিক্ষক মারা গেছেন। তিনি পটুয়াখালীর বাউফল থেকে মোটরসাইকেলে বরিশাল আসছিলেন। পথে বিশ্ববিদ্যালয় সংলগ্ন খয়রাবাদ সেতুর ঢালে এই দুর্ঘটনা ঘটে।

নলছিটি থানার ওসি মো.আব্দুস সালাম জানান সোমবার সন্ধ্যায় বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের পশ্চিম দপদপিয়া এলাকায় বরিশালগামী অন্তরা পরিবহনের যাত্রীবাহী একটি বাস পেছন থেকে তাকে চাপা দেয়। গুরুতর অবস্থায় ইউনুসকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মো.ইউনুস আলী (৬০) পটুয়াখালীর বাউফল উপজেলার বটকাজল এলাকার বাসিন্দা। তিনি বাউফল উপজেলার নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। এ ছাড়া তিনি জামায়াতের বাউফল উপজেলা শাখার সাবেক সহকারী সাধারণ সম্পাদক ছিলেন।

ওসি বলেন, ঘটনার পর পর চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে ৩০ অক্টোবর রাতে একই সড়কে বাসচাপায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা ফৌজিয়া মিম নিহত হন। এ ছাড়া ২ নভেম্বর একইস্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় এক কিশোর মারা যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় বাসচাপায় শিক্ষকের মৃত্যু

আপডেট সময় : ০৬:২১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪