ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
এইমাত্র প্রকাশিত
বরগুনায় ফুলঝুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বিঘ্নে তৃতীয় প্রান্তিক পরীক্ষা অনুষ্ঠিত পীরগঞ্জে পরকীয়া অপবাদে দিনভর গৃহবধু নির্যাতন, ভোরে মিলল ঝুলন্ত মরদেহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও AI-র অপব্যবহার রোধে পঞ্চগড়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লন্ডনে বসে রাজনীতি করা চলবে না.. সাদিক কায়েম বরগুনায় পুলিশ সদস্যদের ৩ দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন পীরগঞ্জে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত বরগুনায় বদরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পান্না আকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বরগুনায় সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত

বরগুনার বদরখালীতে জমি বিরোধে হামলা, আহত-২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫ ১৯৪ বার পড়া হয়েছে

বরগুনা প্রতিনিধি:

বরগুনার বদরখালীতে জমি বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে সেলিম ও জাকির নামে দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে সেলিমের বাড়ির পেছনে এই ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, অভিযুক্ত জাহাঙ্গীর, ,সিদাম, আলমগীর, মতি ও জহিরুল ইসলাম একজোট হয়ে সেলিমদের কবলা ও ভোগদখলীয় জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালায়। বাধা দিলে তারা উত্তেজিত হয়ে কোনো কিছু না বলে এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি ও লাঠি দিয়ে হামলা চালায়, যার ফলে সেলিম ও জাকিরের হাত ভেঙে যায়। ঘটনার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে থাকলেও, তারা বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। আহতের স্বজনদের প্রাণনাশের হুমকিও দিচ্ছে তারা। এ বিষয়ে বরগুনা সদর থানার (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ আসেনি। তবে অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসী দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। স্থানীয় চেয়ারম্যানকেও বিষয়টি অবহিত করা হয়েছে জানান ভুক্তভোগী পরিবার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বরগুনার বদরখালীতে জমি বিরোধে হামলা, আহত-২

আপডেট সময় : ০৫:১৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫