ঢাকা ০৬:১০ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
এইমাত্র প্রকাশিত
পীরগঞ্জে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত বরগুনায় বদরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পান্না আকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বরগুনায় সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় সংবর্ধনা সোনাহার ইউনিয়নের ইউপি সদস্য শাহিনুর রহমান এনসিপি’র প্রধান সমন্বয়ক নিযুক্ত দেবীগঞ্জে পাটবীজ উৎপাদকদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত জেলায় হেডমওয়ালা এমপি-মন্ত্রী না থাকলে বরাদ্দ আনা যায় না, সারজিস আলমের বক্তব্য ঘোড়াঘাটে ব্যাটারি চালিত ইজিবাইক চালক সীমিত গঠন ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত

বরগুনার তালতলীতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, নিন্দার ঝড় বিভিন্ন মহলে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫ ৩৭৮ বার পড়া হয়েছে
বরগুনা প্রতিনিধি:

বরগুনার তালতলী টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক জবাবদিহি ও চ্যানেল এস-এর উপজেলা প্রতিনিধি মো. ফয়সাল শিকদারের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিক সমাজসহ বিভিন্ন মহলে নিন্দার ঝড় বইছে।
আজ বুধবার সকালে তালতলী টেলিভিশন সাংবাদিক ফোরাম ও তালতলী সাংবাদিক ফোরামের সদস্যদের উপস্থিতিতে এ ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করা হয়।
সভায় টেলিভিশন সাংবাদিক ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি নাসির উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচ এম জলিল আহমেদের সঞ্চালনায় উপস্থিত সাংবাদিকরা বলেন, এটি উদ্দেশ্যপ্রণোদিত মামলা, যা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
সাংবাদিক ফয়সাল শিকদার দাবি করেছেন, তিনি ঘটনার সময় পঁচা কোরালিয়া বাজারে বিপিএল খেলা দেখছিলেন, যার প্রমাণ হিসেবে সিসিটিভি ফুটেজ রয়েছে। তা সত্ত্বেও একটি মহল তাকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়িয়েছে।
এ ঘটনায় তালতলী প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব, মফস্বল সাংবাদিক ফোরাম, রিপোর্টার্স ইউনিটি, সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন প্রতিবাদ জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে নিন্দার ঝড়।
উল্লেখ্য, সাংবাদিক ফয়সাল শিকদার বিভিন্ন সময়ে দুর্নীতি ও অনিয়ম নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় দুর্নীতিবাজদের রোষানলে পড়েন। তারা প্রতিশোধ নিতে তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে বলে অভিযোগ উঠেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বরগুনার তালতলীতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, নিন্দার ঝড় বিভিন্ন মহলে

আপডেট সময় : ১১:৩০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫