ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
এইমাত্র প্রকাশিত
বরগুনায় ফুলঝুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বিঘ্নে তৃতীয় প্রান্তিক পরীক্ষা অনুষ্ঠিত পীরগঞ্জে পরকীয়া অপবাদে দিনভর গৃহবধু নির্যাতন, ভোরে মিলল ঝুলন্ত মরদেহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও AI-র অপব্যবহার রোধে পঞ্চগড়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লন্ডনে বসে রাজনীতি করা চলবে না.. সাদিক কায়েম বরগুনায় পুলিশ সদস্যদের ৩ দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন পীরগঞ্জে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত বরগুনায় বদরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পান্না আকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বরগুনায় সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা পীরগঞ্জে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহ ৪শ জনের বিরুদ্ধে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫ ২৭৫ বার পড়া হয়েছে

পীরগঞ্জ (ঠাকিরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে হামলা, মারপিট ও ককটেল বিস্ফোরণ ঘটানোর অভিযাগে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজুওয়ানুল হক বিপ্লব সহ ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত নামা আরো চার’শ জনকে আসামী করে থানায় মামলা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার ভোমরাদহ গ্রামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী এনামুল হক বাদী হয়ে পীরগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন। পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম বুধবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহার সুত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগষ্ট পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার শান্তিপূর্ণ কর্মসূচী বাঞ্চাল করতে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, ভোমরাদহ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হিটলার হক, কুশারীগাঁও গ্রামের শাহজান আলী, মিঠুন আলী, হাসান আলী, আব্দুল হাকিম, মোহাম্মদ রাসেল, হুমায়ুন কবির ও আব্দুল খালেক সহ অজ্ঞাতনামা তিন থেকে চার’শ জন আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী বৈষম্যবিরোধী ছাত্র জনতার উপর হামলা চালায়। এ সময় অসংখ্য ছাত্র জনতাকে মারপিট করে রক্তাক্ত জখম করা হয়। ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ত্রাসও সৃষ্টি করেন হামলাকারীরা। এ সময় মামলার বাদী এনামুল হকও হামলার শিকার হন। ঘটনার ৬ মাস পর গত ১০ ফ্রেবুয়ারী পীরগঞ্জ থানায় মামলা করেছেন তিনি। পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, ৪ আগষ্টে দলবদ্ধ হয়ে বৈষম্যবিরোধী ছাত্র জনতার উপর হামলা, মারপিট ও ককটেল বিস্ফোরণ ঘটানোর অভিযোগে থানায় দন্ড বিধি এবং ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৩ ধারায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মামলার আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা পীরগঞ্জে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহ ৪শ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ১১:৪২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫