ঢাকা ০২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
এইমাত্র প্রকাশিত
গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রদর্শন বরগুনা সদরের চারটি ইউনিয়নে বরগুনায় ফুলঝুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বিঘ্নে তৃতীয় প্রান্তিক পরীক্ষা অনুষ্ঠিত পীরগঞ্জে পরকীয়া অপবাদে দিনভর গৃহবধু নির্যাতন, ভোরে মিলল ঝুলন্ত মরদেহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও AI-র অপব্যবহার রোধে পঞ্চগড়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লন্ডনে বসে রাজনীতি করা চলবে না.. সাদিক কায়েম বরগুনায় পুলিশ সদস্যদের ৩ দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন পীরগঞ্জে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত বরগুনায় বদরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পান্না আকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ

আটোয়ারীতে বিএনপির কমিটি স্থগিত, সভাপতি পরিচয়ে স্থগিত সভাপতির বক্তব্যে সমালোচনার ঝড়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫ ৩৪৪ বার পড়া হয়েছে

আব্দুর রহমান, পঞ্চগড়ঃ

পঞ্চগড় জেলা বিএনপি গত ৯ ফেব্রুয়ারী আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়ন বিএনপির সকল কার্যক্রম স্থগিতের নির্দেশ দেয়। জেলা কমিটির নির্দেশ অমান্য করে গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) রাতে বলরামপুর ইউনিয়নের চুচুলী বটতলীর বিষ্ণুমন্দিরে হিন্দু সম্প্রদায়ের একটি পূজার অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি পরিচয়ে প্রধান অতিথির বক্তব্য দেন স্থগিত কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তা। ইউনিয়ন বিএনপির স্থগিত কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক জুয়েল মাষ্টারের সঞ্চালনায় তিনি এ বক্তব্য রাখেন। জেলা বিএনপির স্থগিতের নির্দেশকে অমান্য করে ও বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে, এখনো সভাপতি পরিচয়ে বক্তব্য দেওয়ায় ইউনিয়ন পর্যায়ে চলছে সমালোচনা ঝড়। এবিষয়ে বলরামপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক শিক্ষক সালাহ উদ্দিন বলেন, জেলা বিএনপি কর্তৃক স্থগিতাদেশ পেয়েও গতকাল রাতে একটি অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি পরিচয়ে বক্তব্য দেওয়া সম্পূর্ণ অসাংগঠনিক ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী। এবিষয়ে ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য সামাউন হক বলেন, পঞ্চগড় জেলা বিএনপি বলরামপুর ইউনিয়ন বিএনপির সকল কার্যক্রম স্থগিত করার নির্দেশ দিলেও তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ করায় স্থগিত কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তার প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করার দাবী জানাচ্ছি। আটোয়ারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা শাহজাহান বলেন, জেলার নির্দেশনা পাওয়ার পর তারা কোনো সাংগঠনিক কার্যক্রম চালাতে পারে না। সব ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে৷ সেগুলো তদন্ত কমিটির মাধ্যমে পাঠানো হবে। এবিষয়ে জানতে চাইলে আটোয়ারী উপজেলা বিএনপির সদস্য সচিব কুদরত ই খুদা বলেন, বলরামপুর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক কোনো কার্যক্রম চালাতে পারবে না। তিনি (মোস্তাফিজুর রহমান মোস্তা) সভাপতি পরিচয়ে বক্তব্য দেওয়া ঠিক করেননি৷ আমি ব্যক্তিগত ভাবে যেকোনো অনুষ্ঠানে গেলাম, বক্তব্য দিলাম, ভিডিও করলাম, প্রচার করলাম সমস্যা নাই। আমার পরিচয় হবে আমার নাম৷ তিনি (মোস্তা) ব্যক্তিগত পরিচয়ে যেতে পারেন বক্তব্য রাখতে পারেন, ভিডিও করতে পারেন, প্রচারও করতে পারেন, সাবেক সভাপতি পরিচয়ও দেওয়া যেতে পারে কিন্তু স্থগিতের নির্দেশ পাওয়া পর সভাপতি পরিচয়ে কোথাও বক্তব্য দিতে পারেন না। জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি এক নির্দেশনামায় বলরামপুর ইউনিয়ন বিএনপির অমিমাংসিত ও বিতর্কিত বিষয় সমাধানের লক্ষ্যে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে দেয় জেলা বিএনপি। নির্দেশনামায় জেলা বিএনপি বলেন, সকল বিষয়ে সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত বলরামপুর ইউনিয়ন বিএনপির সকল প্রকার কার্যক্রম স্থগিত থাকবে। উপজেলা বিএনপির আহবায়ক-সদস্য সচিবকে বলা হয়, বলরামপুর ইউনিয়ন বিএনপির যে কমিটি অনুমোদন করেছেন সেই কমিটির সকল কার্যক্রম স্থগিত করার নির্দেশ দেওয়া হলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আটোয়ারীতে বিএনপির কমিটি স্থগিত, সভাপতি পরিচয়ে স্থগিত সভাপতির বক্তব্যে সমালোচনার ঝড়

আপডেট সময় : ০৩:০৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫