ঢাকা ০২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
এইমাত্র প্রকাশিত
গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রদর্শন বরগুনা সদরের চারটি ইউনিয়নে বরগুনায় ফুলঝুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বিঘ্নে তৃতীয় প্রান্তিক পরীক্ষা অনুষ্ঠিত পীরগঞ্জে পরকীয়া অপবাদে দিনভর গৃহবধু নির্যাতন, ভোরে মিলল ঝুলন্ত মরদেহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও AI-র অপব্যবহার রোধে পঞ্চগড়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লন্ডনে বসে রাজনীতি করা চলবে না.. সাদিক কায়েম বরগুনায় পুলিশ সদস্যদের ৩ দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন পীরগঞ্জে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত বরগুনায় বদরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পান্না আকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ বরগুনায় ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৬:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫ ৩১১ বার পড়া হয়েছে

বরগুনা প্রতিনিধি:

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষে বরগুনা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। দিবসের প্রথম প্রহরে বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ ইব্রাহিম খলিল এর নেতৃত্বে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ জহুরুল ইসলাম হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবদুল হালিমসহ জেলা পুলিশের অন্যান্য পদস্থ কর্মকর্তাগণ। একই সময়ে, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) বরগুনা জেলা শাখার পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুনাক বরগুনা জেলার সভানেত্রী ডা: ইসমিতা তারিন জেমী শ্রদ্ধা নিবেদন করেন এবং তার সঙ্গে পুনাকের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। এদিন ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে ভাষা আন্দোলনের চেতনা সমুন্নত রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়। শ্রদ্ধা ও ভালোবাসায় চির অম্লান থাকবে ভাষা শহীদদের আত্মত্যাগ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ বরগুনায় ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন

আপডেট সময় : ০৯:০৬:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫