ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
এইমাত্র প্রকাশিত
লন্ডনে বসে রাজনীতি করা চলবে না.. সাদিক কায়েম বরগুনায় পুলিশ সদস্যদের ৩ দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন পীরগঞ্জে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত বরগুনায় বদরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পান্না আকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বরগুনায় সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় সংবর্ধনা সোনাহার ইউনিয়নের ইউপি সদস্য শাহিনুর রহমান এনসিপি’র প্রধান সমন্বয়ক নিযুক্ত দেবীগঞ্জে পাটবীজ উৎপাদকদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

দেবীগঞ্জে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে স্বাগত র‍্যালী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ২৯৬ বার পড়া হয়েছে

মোঃ এনামুল হক, দেবীগঞ্জ প্রতিনিধি:

পবিত্র মাহে রমজানে পবিত্রতা রক্ষা করুন, দিনের বেলা পানাহার, অশ্লীলতা ও বেহায়াপনা পরিহার করুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের দেবীগঞ্জে ইকরা মডেল মাদ্রাসার উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় পৌরসভার সবুজপাড়ায় অবস্থিত ইকরা মডেল মাদ্রাসা থেকে একটি র‍্যালী বের হয়। এতে তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। র‍্যালীটি দেবীগঞ্জ পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিজয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে মাহে রমজান উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।ইকরা মডেল মাদ্রাসার পরিচালক শেখ ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পঞ্চগড় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসুনিয়া।এছাড়া উপস্থিত ছিলেন ইকরা মডেল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও দেবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন কবির রাজু, সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার এ.কে. ভূঁইয়া, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দেবীগঞ্জে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে স্বাগত র‍্যালী

আপডেট সময় : ০৫:৪৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫