ঢাকা ০১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
এইমাত্র প্রকাশিত
গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রদর্শন বরগুনা সদরের চারটি ইউনিয়নে বরগুনায় ফুলঝুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বিঘ্নে তৃতীয় প্রান্তিক পরীক্ষা অনুষ্ঠিত পীরগঞ্জে পরকীয়া অপবাদে দিনভর গৃহবধু নির্যাতন, ভোরে মিলল ঝুলন্ত মরদেহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও AI-র অপব্যবহার রোধে পঞ্চগড়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লন্ডনে বসে রাজনীতি করা চলবে না.. সাদিক কায়েম বরগুনায় পুলিশ সদস্যদের ৩ দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন পীরগঞ্জে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত বরগুনায় বদরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পান্না আকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ

পঞ্চগড়ে দুইটি অবৈধ ইটভাটা উচ্ছেদ, কঠোর অবস্থানে প্রশাসন

আতাউর রহমান দেবীগঞ্জ
  • আপডেট সময় : ০২:২৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫ ২১৯ বার পড়া হয়েছে

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় দুটি লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটা উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন। মঙ্গলবার (০৪ ফ্রেব্রুয়ারী) সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলার দণ্ডপাল ইউনিয়নের মৌমারি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।অভিযানে কে এস বি ব্রিক্স এবং এম এস বি ব্রিক্স নামের ইটভাটা দুটিকে ধ্বংস করা হয়। দীর্ঘদিন ধরে সরকারি নিয়মনীতি উপেক্ষা করে এসব ইটভাটা পরিচালিত হচ্ছিল। এর আগে একাধিকবার জরিমানা করা হলেও প্রভাবশালী মালিকরা পুনরায় ইটভাটা চালু করেছিল।অভিযানের সময় ফায়ার সার্ভিসের সহায়তায় ইটভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়।ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন । তিনি বলেন পর্যায়ক্রমে উপজেলার সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।অভিযানে এই সময় পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইউসুফ আলী প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন।আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এই অভিযানের ফলে পরিবেশ দূষণ রোধ ও কৃষিজমির সুরক্ষায় প্রশাসনের দৃঢ় পদক্ষেপের প্রশংসা করেছে স্থানীয় জনগণ। আগামীতে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পঞ্চগড়ে দুইটি অবৈধ ইটভাটা উচ্ছেদ, কঠোর অবস্থানে প্রশাসন

আপডেট সময় : ০২:২৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫