পীরগঞ্জে জাতীয় দুযোর্গ প্রস্তুতি দিবস পালন
- আপডেট সময় : ০১:৪২:০০ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫ ৩৫৭ বার পড়া হয়েছে

পীরগঞ্জ প্রতিনিধি :
“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এ স্লোগানে জাতীয় দুযোর্গ প্রস্তুতি দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে র্যালী, আলোচনা সভা ও দুর্যোগ প্রতিরোধে সচেনতা বিষয়ক ফায়ার সার্ভিসের বিভিন্ন মহড়া প্রদর্শন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে অগ্নিকান্ড প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে ফায়ার সার্ভিস বিভিন্ন মহড়া প্রদর্শন করা হয়। এ সময় আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম, পীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার গোলাম মোস্তফা, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল সহ আরো অনেকে। এসময় সাংবাদিক, ফায়ার সার্ভিস সদস্য, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।













