ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
এইমাত্র প্রকাশিত
বরগুনায় ফুলঝুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বিঘ্নে তৃতীয় প্রান্তিক পরীক্ষা অনুষ্ঠিত পীরগঞ্জে পরকীয়া অপবাদে দিনভর গৃহবধু নির্যাতন, ভোরে মিলল ঝুলন্ত মরদেহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও AI-র অপব্যবহার রোধে পঞ্চগড়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লন্ডনে বসে রাজনীতি করা চলবে না.. সাদিক কায়েম বরগুনায় পুলিশ সদস্যদের ৩ দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন পীরগঞ্জে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত বরগুনায় বদরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পান্না আকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বরগুনায় সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত

দুই শতাধিক এতিম শিশুর জন্য ইফতার ও সাহরির আয়োজন করলো বাংলাদেশ প্রতিদিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৪:৪১ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫ ২১০ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে দেশের সবচেয়ে জনপ্রিয় সংবাদপত্র বাংলাদেশ প্রতিদিনের ১৬ বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে দুই শতাধিক এতিম ও অসহায় শিশুদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সেই সাথে সকলের জন্য ব্যবস্থা করা হয়েছে সাহরির।বাংলাদেশ প্রতিদিনের ১৬ বছরে পদার্পণ উপলক্ষে শনিবার (১৫ ই রমজান) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের জামিয়া আরাবিয়া নুরে মদিনা ক্বওমী এতিম মাদ্রাসায় দুই শতাধিক এতিম শিশু ও অসহায়দের নিয়ে ব্যতিক্রমী এ আয়োজন করেন পত্রিকাটির ঠাকুরগাঁও প্রতিনিধি আব্দুল লতিফ লিটু।ইফতারের পূর্ব মূহুর্তে ছোট ছোট এতিম অসহায় শিশুদের নিয়ে দুই হাত তুলে এ সময় অত্র মাদ্রাসার পরিচালক ক্বারী মোহাম্মদ আব্দুল মমিন মোনাজাতে বাংলাদেশ প্রতিদিনের কল্যাণ ও উন্নতি কামনা করেন। বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের উত্তরোত্তর সাফল্যসহ তার দীর্ঘায়ু কামনা করে তাঁর পরিবারের প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়াও মোনাজাতে তিনি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল মহিউদ্দিন ও আহমেদ আকবর সোবহানসহ সংশ্লিষ্ট সকল অফিস স্টাফদের জন্য দোয়া করেন।ইফতারির আয়োজনে ছিল খেজুর, কলা, তরমুজ, আপেল, আঙুর, বেগুনি, মাংসের টিকিয়া, বুট বুন্দিয়া, শসা, আলুর চপ, মুড়ি, জিলাপি ও লেবুর শরবত। আর শাহরিতে ছিল দেশী মুরগির মাংস, রুই মাছ, ডাল ও সবজি। সেই সাথে ছিল প্রত্যেকের জন্য গাভীর দুধ।মোনাজাত শেষে এতিম শিশুদের সঙ্গে ইফতারে অংশ নেন বাংলাদেশ প্রতিদিনের ঠাকুরগাঁও প্রতিনিধি এন এম নুরুল ইসলাম মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দুই শতাধিক এতিম শিশুর জন্য ইফতার ও সাহরির আয়োজন করলো বাংলাদেশ প্রতিদিন

আপডেট সময় : ০৪:৩৪:৪১ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫