ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
এইমাত্র প্রকাশিত
বরগুনায় ফুলঝুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বিঘ্নে তৃতীয় প্রান্তিক পরীক্ষা অনুষ্ঠিত পীরগঞ্জে পরকীয়া অপবাদে দিনভর গৃহবধু নির্যাতন, ভোরে মিলল ঝুলন্ত মরদেহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও AI-র অপব্যবহার রোধে পঞ্চগড়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লন্ডনে বসে রাজনীতি করা চলবে না.. সাদিক কায়েম বরগুনায় পুলিশ সদস্যদের ৩ দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন পীরগঞ্জে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত বরগুনায় বদরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পান্না আকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বরগুনায় সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত

বরগুনা জেলা পুলিশের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ ১৯৫ বার পড়া হয়েছে

সোহরাব বরগুনা প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান উপলক্ষে বরগুনা জেলা পুলিশের উদ্যোগে এক মহতী ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জেলা পুলিশের পুলিশ লাইন্স ড্রিল সেডে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্য এবং সিভিল স্টাফরা অংশগ্রহণ করেন। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ আলম। তিনি উপস্থিত পুলিশ সদস্যদের সাথে ইফতার গ্রহণ করেন এবং রমজানের শিক্ষা ও তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ ইব্রাহিম খলিল। তিনি ইফতার মাহফিলের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান মাস আমাদের সংযম, ধৈর্য ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এই আয়োজনে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, পুলিশ সদস্য ও সিভিল স্টাফরা উপস্থিত ছিলেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বরগুনা জেলা পুলিশের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৪৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫