ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
এইমাত্র প্রকাশিত
পীরগঞ্জে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত বরগুনায় বদরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পান্না আকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বরগুনায় সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় সংবর্ধনা সোনাহার ইউনিয়নের ইউপি সদস্য শাহিনুর রহমান এনসিপি’র প্রধান সমন্বয়ক নিযুক্ত দেবীগঞ্জে পাটবীজ উৎপাদকদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত জেলায় হেডমওয়ালা এমপি-মন্ত্রী না থাকলে বরাদ্দ আনা যায় না, সারজিস আলমের বক্তব্য ঘোড়াঘাটে ব্যাটারি চালিত ইজিবাইক চালক সীমিত গঠন ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বরিশাল রেঞ্জ পুলিশের শ্রদ্ধা নিবেদন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪২:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫ ১৭৮ বার পড়া হয়েছে

সোহরাব বরগুনা প্রতিনিধি:

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে বরিশাল রেঞ্জ পুলিশ এবং বরিশাল বিভাগের সকল পুলিশ ইউনিট বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে। সকালে সূর্যোদয়ের সাথে সাথে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে বরিশাল রেঞ্জ পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বরিশাল রেঞ্জের মান্যবর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ আলম সহ বরিশালের সকল পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এতে অংশ নেন। এরপর তারা ত্রিশ গোডাউন সংলগ্ন বধ্যভূমি স্মৃতি-৭১ স্তম্ভ এবং বরিশাল জেলা পুলিশ লাইন্সের স্মৃতি’৭১ প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ করেন এবং বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বরিশাল রেঞ্জ কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ নাজিমুল হক, পুলিশ সুপার কাজী মো: ছোয়াইব এবং রেঞ্জ কার্যালয়ের অন্যান্য পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের মাধ্যমে বরিশাল রেঞ্জ পুলিশ জাতির বীর সন্তানদের স্মরণ করে এবং তাঁদের আত্মত্যাগের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বরিশাল রেঞ্জ পুলিশের শ্রদ্ধা নিবেদন

আপডেট সময় : ০১:৪২:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫