ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
এইমাত্র প্রকাশিত
বরগুনায় ফুলঝুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বিঘ্নে তৃতীয় প্রান্তিক পরীক্ষা অনুষ্ঠিত পীরগঞ্জে পরকীয়া অপবাদে দিনভর গৃহবধু নির্যাতন, ভোরে মিলল ঝুলন্ত মরদেহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও AI-র অপব্যবহার রোধে পঞ্চগড়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লন্ডনে বসে রাজনীতি করা চলবে না.. সাদিক কায়েম বরগুনায় পুলিশ সদস্যদের ৩ দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন পীরগঞ্জে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত বরগুনায় বদরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পান্না আকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বরগুনায় সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত

ছাগল বাদাম খাওয়াকে  কেন্দ্র করে সংঘাত, আহত- ৫

আতাউর রহমান ,দেবীগঞ্জ প্রতিনিধি ।
  • আপডেট সময় : ০৭:৩২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫ ২১৭ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের দেবীগঞ্জে ছাগল কর্তৃক বাদাম খাওয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামী সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ এপ্রিল ২০২৫) বিকাল ৪টার দিকে উপজেলার সালডাঙ্গা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের অমরখানা জাম্বুরাতলী গ্রামে এই সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউপি সদস্য রাব্বির সঙ্গে স্বপন ইসলামদের পূর্ব শত্রুতা ছিল। ঘটনার দিন রাব্বি গ্রুপের বাবলুর ছাগল স্বপনদের বাদাম ও মরিচ ক্ষেতে ঢুকে ফসল নষ্ট করে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে তা সংঘর্ষে রূপ নেয়।

অভিযোগ রয়েছে, ইউপি সদস্য রাব্বির নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে স্বপন ইসলাম, লিপন ইসলাম ও আব্দুর রাজ্জাকের ওপর অতর্কিত হামলা চালানো হয়। আহত তিনজনকে প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও পরে তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে পাঠানো হয়। সংঘর্ষে রাব্বি গ্রুপের বাবলু ও জুয়েল ইসলামও হালকা আহত হয়েছেন।

স্থানীয়দের দাবি, রাব্বি ও জুয়েল জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী। তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা ঘিরে এলাকায় দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল। অনেকে মনে করছেন, এই সংঘর্ষের পেছনে রাজনৈতিক উদ্দেশ্যও থাকতে পারে।

ইউপি সদস্য রাব্বি  জামাতের কোন পদে আছে জানতে চাইলে আবুল বাশার বসুনিয়া বলেন রাব্বি জামায়াতে ইসলামের কর্মী অপর জন সমর্থক।

আহতদের দেখতে হাসপাতালে যান বিএনপির উপজেলা সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. তুবারক আলী হ্যাপি। তিনি বলেন, “আহতরা সবাই বিএনপির কর্মী। যারা হামলা চালিয়েছে, তারা সবাই জামায়াতের কর্মী ও সমর্থক। তিনি হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে ।মামলায় রাব্বি সহ ৯জনকে আসামী করাহয়েছে, দেবীগঞ্জ থানার মামলা নং ৩, তারিখ ৫/৪/২০২৫ রুজু হয়েছে। মূল অভিযুক্ত ইউপি সদস্য রাব্বিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্ত ও দায়ীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ছাগল বাদাম খাওয়াকে  কেন্দ্র করে সংঘাত, আহত- ৫

আপডেট সময় : ০৭:৩২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫