ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
এইমাত্র প্রকাশিত
লন্ডনে বসে রাজনীতি করা চলবে না.. সাদিক কায়েম বরগুনায় পুলিশ সদস্যদের ৩ দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন পীরগঞ্জে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত বরগুনায় বদরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পান্না আকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বরগুনায় সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় সংবর্ধনা সোনাহার ইউনিয়নের ইউপি সদস্য শাহিনুর রহমান এনসিপি’র প্রধান সমন্বয়ক নিযুক্ত দেবীগঞ্জে পাটবীজ উৎপাদকদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

পীরগঞ্জে এক রাতে ৩ গ্রামে অগ্নিকান্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫ ৪১৮ বার পড়া হয়েছে

পীরগঞ্জ প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক রাতে ৩টি গ্রামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ১১টি বাড়ি পুড়ে গেছে। আগুনে পুড়ে মারা গেছে ১১ টি গরু ও ১৫ টি ছাগল। শুক্রবার দিবাগত রাতে এসব অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পীরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সুত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে অগ্নিকান্ডে পীরগঞ্জ উপজেলার বেলদহি গ্রামে ৫ বাড়ি পুড়ে গেছে। দগ্ধ হয়ে মারা গেছে ৬টি গরু। চাপাপাড়া গ্রামে ভস্মিভুত হয়েছে ৫টি বাড়ি। আগুনে পুড়ে মারা গেছে ৫টি গরু ও ১৫টি ছাগল। তাজপুর গ্রামে অগ্নিকান্ডের পুড়ে গেছে একটি বাড়ি। চাপাপাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট ও বেলদহিতে মশার কয়েল থেকে আগুনের সুত্রপাত্র হয় বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের পীরগঞ্জ ও ঠাকুরগাঁও ষ্টেশনের সদস্যরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন করেন। আগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো খেটে খাওয়া মানুষ। সব কিছু পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্থরা খোলা আকাশের নীচে বসবাস করছেন। চাপাপাড়া গ্রামের জবাইদুর রহমান জানান, তার সহ আশপাশের ৫টি বাড়ির সব কিছুই পুড়ে গেছে। নতুন করে ঘড় তোলার সামর্থ নেই তাদের। তারা এখন খোলা আকাশের নীচে বসবাস করছেন। বেলদহি গ্রামের জিয়াউল হক জানান, তাদের সবকিছুই আগুনে পুড়ে গেছে। সহযোগীতা ছাড়া এই মুহুর্তে তারা উঠে দাঁড়াতে পারবেন না। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম জানান, আগুনে ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩০ কেজি করে চাল প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পীরগঞ্জে এক রাতে ৩ গ্রামে অগ্নিকান্ড

আপডেট সময় : ০১:২৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫