ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
এইমাত্র প্রকাশিত
বরগুনায় ফুলঝুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বিঘ্নে তৃতীয় প্রান্তিক পরীক্ষা অনুষ্ঠিত পীরগঞ্জে পরকীয়া অপবাদে দিনভর গৃহবধু নির্যাতন, ভোরে মিলল ঝুলন্ত মরদেহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও AI-র অপব্যবহার রোধে পঞ্চগড়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লন্ডনে বসে রাজনীতি করা চলবে না.. সাদিক কায়েম বরগুনায় পুলিশ সদস্যদের ৩ দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন পীরগঞ্জে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত বরগুনায় বদরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পান্না আকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বরগুনায় সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত

তুচ্ছ ঘটনায় রডের আঘাত, কুসুম সুইটসের ওয়েটার জাহিদ হাসানের প্রাণ গেলো

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৮:০২ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫ ৪৪৭ বার পড়া হয়েছে

সেলিম হোসেন রুবেল, জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাট শহরের নতুন হাট এলাকায় পরিচালিত কুসুম সুইটস এর তন্দুর রুটি বানানোর কারিগরের রডের আঘাতে হোটেলের ওয়েটার জাহিদ হাসানের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শাহীন মিয়াকে আটক করেছে পুলিশ। রোববার (০৬ এপ্রিল) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটলেও দুপুর আড়াইটার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসাপাতালে তার মৃত্যু হয়। নিহত জাহিদ হাসান ফরিদপুরের নগর কান্দা উপজেলার রামগঞ্জ গ্রামের ইসাহাক মোল্লার ছেলে। কুসুম সুইটস এর ম্যনেজার (ব্যবস্থাপক) ফরহাদ হোসেন জানান, আজ সকালে তন্দুর রুটির কারিগর নাসিমের সাথে পরোটা তৈরীর কারিগর শাহীনের বাকবিতন্ডা হয়। এ সময় ওয়েটার জাহিদ হাসান তাদের ঝগড়া মিটমাট করতে গেলে শাহীন তাকে রুটি বানানোর বেলান দিয়ে আঘাত করে। পরে আবারো তিনি একটি রড দিয়ে মাথায় সজোরে আঘাত করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। আর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে তিনি মারা যান। কুসুম সুইটস এর স্বত্তাধিকারী নতুন হাট দেওয়ান পাড়ার বাসিন্দা নূরজাহান হ্যাপি জানান, জাহিদ হাসান একজন অত্যন্ত ভাল ছেলে। তিনি আমাদের হোটেলে প্রায় ৩ বৎসর ধরে ওয়েটারের কাজ করছেন। আজ সকালে ঘটনাটি ঘটার পরপরই শাহীনকে আটক করে রাখি। পরে থানা পুলিশকে খবর দেওয়া হলে, পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। এ বিষয়ে জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন-নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলেছি। তারা জয়পুরহাটে আসলেই একটি হত্যা মামলা দায়ের করা হবে। তবে এ ঘটনায় ইতোমধ্যেই অভিযুক্ত শাহীনকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তুচ্ছ ঘটনায় রডের আঘাত, কুসুম সুইটসের ওয়েটার জাহিদ হাসানের প্রাণ গেলো

আপডেট সময় : ১২:৩৮:০২ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫