ঢাকা ০৫:২০ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
এইমাত্র প্রকাশিত
বরগুনায় ফুলঝুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বিঘ্নে তৃতীয় প্রান্তিক পরীক্ষা অনুষ্ঠিত পীরগঞ্জে পরকীয়া অপবাদে দিনভর গৃহবধু নির্যাতন, ভোরে মিলল ঝুলন্ত মরদেহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও AI-র অপব্যবহার রোধে পঞ্চগড়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লন্ডনে বসে রাজনীতি করা চলবে না.. সাদিক কায়েম বরগুনায় পুলিশ সদস্যদের ৩ দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন পীরগঞ্জে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত বরগুনায় বদরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পান্না আকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বরগুনায় সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত

গভীর রাতে খ্যার কুটায় আগুন: পুকুরের মাছ ধরা কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৪, অভিযোগ শ্লীলতাহানী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১১:৪৭ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫ ১৬৭ বার পড়া হয়েছে

বরগুনা প্রতিনিধি:

বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের কাজিরাবাদ গ্রামে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন চারজন। শুধু মারধর করেই থেমে থাকেনি অভিযুক্তরা, তারা আহতদের খ্যার কুটায় আগুনও ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে মনির, রাজু, আশরাফ সিকদার ও রেনু বেগম নামের চারজনকে এলোপাতাড়ি মারধর করে প্রতিপক্ষের একটি সন্ত্রাসী দল। আহতদের মধ্যে আশরাফ সিকদারের বিবাহিত মেয়েকেও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন আবেদ আলী, রবিউল, হামেদ, মাসুম, মহিবুল, কনক, রহিম, জুয়েল, ফয়সাল, মাসুদ, মাহবুব, ইউনুস, রিদয়, চুন্নু, রবিন ও জাকির হোসেনসহ অজ্ঞাত আরও ২০-২৫ জন। অভিযুক্ত ইউনুস সিকদার গণমাধ্যমকে জানান, “আমার মালিকানাধীন জমিতে আমরা মাটি কাটছি এবং পুকুরের মাছ ধরেছি। আশরাফ শিকদারের খ্যার কুটায় আগুন লাগার খবর পেয়ে আমরাও আগুন নিভাতে চেষ্টা করেছি। ওখানে কোন মারধরের ঘটনা ঘটেনি। এ বিষয়ে বেতাগী থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, “ঘটনার কথা শুনেছি, তবে এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহতরা বর্তমানে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গভীর রাতে খ্যার কুটায় আগুন: পুকুরের মাছ ধরা কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৪, অভিযোগ শ্লীলতাহানী

আপডেট সময় : ০৫:১১:৪৭ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫