ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
এইমাত্র প্রকাশিত
বরগুনায় ফুলঝুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বিঘ্নে তৃতীয় প্রান্তিক পরীক্ষা অনুষ্ঠিত পীরগঞ্জে পরকীয়া অপবাদে দিনভর গৃহবধু নির্যাতন, ভোরে মিলল ঝুলন্ত মরদেহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও AI-র অপব্যবহার রোধে পঞ্চগড়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লন্ডনে বসে রাজনীতি করা চলবে না.. সাদিক কায়েম বরগুনায় পুলিশ সদস্যদের ৩ দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন পীরগঞ্জে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত বরগুনায় বদরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পান্না আকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বরগুনায় সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে হেলমেট না থাকায় ৪ মোটরসাইকেল চালককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫ ১৮০ বার পড়া হয়েছে

আনভিল বাপ্পি, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে হেলমেট না পরে মোটরসাইকেল চালানোর দায়ে ৪ চালকের কাছ থেকে ৫০০ টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে ঘোড়াঘাট পৌরসভার ত্রি-মোহনী ঘাট সংলগ্ন করতোয়া ব্রিজের পাশে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওছার শেখ।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) কাওছার শেখ জানান, করতোয়া ব্রিজের পাশে নদী থেকে বালি উত্তোলনের সংবাদ পেয়ে পুলিশ ফোর্সসহ অভিযান পরিচালনা করা হয়। তবে আমাদের উপস্থিতি টের পেয়ে বালি উত্তোলনে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক বা জরিমানা করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, অভিযান চলাকালে ব্রিজের পাশে রাস্তার উপর হেলমেটবিহীন মোটরসাইকেল চালাতে দেখে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ৪ জন চালককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়। জনসচেতনতা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঘোড়াঘাটে হেলমেট না থাকায় ৪ মোটরসাইকেল চালককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

আপডেট সময় : ১২:৩৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫