ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
এইমাত্র প্রকাশিত
বরগুনায় ফুলঝুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বিঘ্নে তৃতীয় প্রান্তিক পরীক্ষা অনুষ্ঠিত পীরগঞ্জে পরকীয়া অপবাদে দিনভর গৃহবধু নির্যাতন, ভোরে মিলল ঝুলন্ত মরদেহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও AI-র অপব্যবহার রোধে পঞ্চগড়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লন্ডনে বসে রাজনীতি করা চলবে না.. সাদিক কায়েম বরগুনায় পুলিশ সদস্যদের ৩ দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন পীরগঞ্জে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত বরগুনায় বদরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পান্না আকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বরগুনায় সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত

বরগুনায় বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন: বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩২:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ ৩৭৩ বার পড়া হয়েছে

সোহরাব বরগুনা প্রতিনিধি: ”

এসো হে বৈশাখ, এসো এসো…”—এই আহ্বানকে সামনে রেখে বরগুনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩২। “বৈশাখের রঙ লাগাও প্রাণে” স্লোগানে জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (১লা বৈশাখ) বরগুনায় অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিউল আলম-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ ইব্রাহিম খলিল। উৎসবের সূচনা হয় সূর্যোদয়ের পরপরই শিমুলতলা প্রাঙ্গণে প্রভাতী অনুষ্ঠানের মাধ্যমে। বরগুনার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন মনোজ্ঞ পরিবেশনার মাধ্যমে নববর্ষের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। সভায় পুলিশ সুপার নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, “বাংলা নববর্ষ বাঙালি জাতির নিজস্ব সংস্কৃতির প্রতীক। যারা বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করে না, তারাই এই উৎসবের বিরোধিতা করে। আমাদের ঐতিহ্যকে চর্চা ও লালন করতে হবে। এরপর সকাল ৮টায় ডিসি অফিস প্রাঙ্গণ থেকে বের হয় এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আয়োজনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আব্দুল হালিম, জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে নতুন বছরকে বরণ করতে ছিলো প্রাণের উচ্ছ্বাস ও আনন্দমুখর পরিবেশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বরগুনায় বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন: বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা

আপডেট সময় : ০৪:৩২:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫