দেবীগঞ্জ থানায় শ্রেষ্ঠ ওসি
দেবীগঞ্জ থানার কৃতিত্বের ধারা অব্যাহত, শ্রেষ্ঠ ওসি সোয়েল রানা
- আপডেট সময় : ০৪:৪৫:২২ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ ৩৩৫ বার পড়া হয়েছে

পঞ্চগড় জেলার পাঁচটি থানার মধ্যে টানা পঞ্চমবারের মতো ‘শ্রেষ্ঠ থানা’ নির্বাচিত হয়েছে দেবীগঞ্জ থানা। একইসঙ্গে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন দেবীগঞ্জ থানার ওসি মো. সোয়েল রানা।
মঙ্গলবার (১৫ এপ্রিল) পঞ্চগড় পুলিশ লাইন্স ড্রিল সেডে অনুষ্ঠিত মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভায় এ ঘোষণা দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। এতে জেলার সব থানার কর্মকর্তা ও ফোর্সরা উপস্থিত ছিলেন। মার্চ মাসের পারফরম্যান্সের ভিত্তিতে শ্রেষ্ঠ অফিসার ও ইউনিটসমূহকে পুরস্কার প্রদান করা হয়।
শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়ে সোয়েল রানা বলেন, “আমি চেষ্টা করেছি দেবীগঞ্জ থানাকে একটি মডেল থানা হিসেবে গড়ে তুলতে। সকল প্রকার হয়রানি, চোরাচালান, ইভটিজিং ও মিথ্যা মামলা থেকে মুক্ত রাখার জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “একজনের পক্ষে কিছুই সম্ভব নয়, দেবীগঞ্জ থানার প্রতিটি সদস্য তাদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করায় আমরা এই সাফল্য অর্জন করতে পেরেছি।”
এছাড়া শ্রেষ্ঠ এএসআই ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন দেবীগঞ্জ থানার এএসআই এরশাদুল হক।
পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী সভায় উপস্থিত পুলিশ সদস্যদের নানা সমস্যা শুনে সমাধানের আশ্বাস দেন এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে দিকনির্দেশনা দেন।
নিউজ/এসএমএম













