ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
এইমাত্র প্রকাশিত
গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রদর্শন বরগুনা সদরের চারটি ইউনিয়নে বরগুনায় ফুলঝুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বিঘ্নে তৃতীয় প্রান্তিক পরীক্ষা অনুষ্ঠিত পীরগঞ্জে পরকীয়া অপবাদে দিনভর গৃহবধু নির্যাতন, ভোরে মিলল ঝুলন্ত মরদেহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও AI-র অপব্যবহার রোধে পঞ্চগড়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লন্ডনে বসে রাজনীতি করা চলবে না.. সাদিক কায়েম বরগুনায় পুলিশ সদস্যদের ৩ দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন পীরগঞ্জে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত বরগুনায় বদরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পান্না আকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ

দেবীগঞ্জ থানার কৃতিত্বের ধারা অব্যাহত, শ্রেষ্ঠ ওসি সোয়েল রানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ ৩৩৩ বার পড়া হয়েছে

আতাউর রহমান নিজস্ব প্রতিবেদক, পঞ্চগড়

পঞ্চগড় জেলার পাঁচটি থানার মধ্যে টানা পঞ্চমবারের মতো ‘শ্রেষ্ঠ থানা’ নির্বাচিত হয়েছে দেবীগঞ্জ থানা। একইসঙ্গে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন দেবীগঞ্জ থানার ওসি মো. সোয়েল রানা। মঙ্গলবার (১৫ এপ্রিল) পঞ্চগড় পুলিশ লাইন্স ড্রিল সেডে অনুষ্ঠিত মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভায় এ ঘোষণা দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। এতে জেলার সব থানার কর্মকর্তা ও ফোর্সরা উপস্থিত ছিলেন। মার্চ মাসের পারফরম্যান্সের ভিত্তিতে শ্রেষ্ঠ অফিসার ও ইউনিটসমূহকে পুরস্কার প্রদান করা হয়।

শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়ে সোয়েল রানা বলেন, “আমি চেষ্টা করেছি দেবীগঞ্জ থানাকে একটি মডেল থানা হিসেবে গড়ে তুলতে। সকল প্রকার হয়রানি, চোরাচালান, ইভটিজিং ও মিথ্যা মামলা থেকে মুক্ত রাখার জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “একজনের পক্ষে কিছুই সম্ভব নয়, দেবীগঞ্জ থানার প্রতিটি সদস্য তাদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করায় আমরা এই সাফল্য অর্জন করতে পেরেছি।”

এছাড়া শ্রেষ্ঠ এএসআই ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন দেবীগঞ্জ থানার এএসআই এরশাদুল হক।

পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী সভায় উপস্থিত পুলিশ সদস্যদের নানা সমস্যা শুনে সমাধানের আশ্বাস দেন এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে দিকনির্দেশনা দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেবীগঞ্জ থানার কৃতিত্বের ধারা অব্যাহত, শ্রেষ্ঠ ওসি সোয়েল রানা

আপডেট সময় : ০৫:৪১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫