ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
এইমাত্র প্রকাশিত
পীরগঞ্জে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত বরগুনায় বদরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পান্না আকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বরগুনায় সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় সংবর্ধনা সোনাহার ইউনিয়নের ইউপি সদস্য শাহিনুর রহমান এনসিপি’র প্রধান সমন্বয়ক নিযুক্ত দেবীগঞ্জে পাটবীজ উৎপাদকদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত জেলায় হেডমওয়ালা এমপি-মন্ত্রী না থাকলে বরাদ্দ আনা যায় না, সারজিস আলমের বক্তব্য ঘোড়াঘাটে ব্যাটারি চালিত ইজিবাইক চালক সীমিত গঠন ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত

বরগুনার বামনায় চট্টগ্রামের মাদ্রাসা থেকে ছাত্র নিখোঁজ, পরিবারের মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ৫৭৯ বার পড়া হয়েছে

বরগুনা প্রতিনিধি:

বরগুনার , বামনা উপজেলার, ডৌয়াতলা ইউনিয়নের, গুদিঘাটা গ্রামের ৫নং ওয়ার্ডের আমির হোসেন খন্দকারের ছেলে মোঃ ওমর বেল্লাল হোসাইন গত জুলাই-আগস্ট মাসের দিকে চট্টগ্রামের আল-জামিয়াতুল আহালিয়া দারুল উলুম মইনুল ইসলাম আরবি বিশ্ববিদ্যালয়, হাটহাজারী মাদ্রাসা থেকে অপহৃত হন বলে অভিযোগ উঠেছে।

এখনও পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ছেলের খোঁজ চেয়ে এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনায়, সোমবার (২৮ এপ্রিল ২৫ ইং) সকাল ১১টায় ডৌয়াতলা ইউনিয়ন পরিষদ সংলগ্ন হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রী কলেজের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন স্থানীয় বাসিন্দারা। মানববন্ধনে অংশ নেন শিক্ষার্থীসহ পাঁচ শতাধিক এলাকাবাসী।

বক্তারা বলেন, বেল্লাল হোসেনের নিখোঁজ হওয়ার ঘটনায় মাদ্রাসার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করলে মূল রহস্য বেরিয়ে আসবে বলে তারা বিশ্বাস করেন।

বেল্লালের বাবা আমির হোসেন খন্দকার চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন। মামলায় রেজাউল ইসলাম সিফাতউল্লাহ, তরিকুল ইসলাম, ক্বারী মোহাম্মদ কাসেমসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

বেল্লালের পরিবার প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরগুনার বামনায় চট্টগ্রামের মাদ্রাসা থেকে ছাত্র নিখোঁজ, পরিবারের মানববন্ধন

আপডেট সময় : ১২:৩৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫