ঘোড়াঘাটে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদি শ্রমিক দলের রেলি ও আলোচনা সভা
- আপডেট সময় : ১২:২৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫ ৩৪৫ বার পড়া হয়েছে

ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার বেলা চারটায় শ্রমিক দলের একটি রেলি বের হয় রেলি শষে ঘোড়াঘাট গাইবান্ধার মোড়ে কুন্ডু মার্কেটের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, এতে শ্রমিক দলের আহবায়ক সবুজ চৌধুরীর সভাপতিত্বে সদস্য সচিব কৌশিক মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি জনাব আব্দুস সাত্তার মিলন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঘোড়াঘাট পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন,সাংগঠনিক সম্পাদক আল মামুন সরকার, ফরিদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহাফুজার রহমান সাজু, মোঃ আবুল কালাম আজাদ, যুবদলের সদস্য সচিব সজীব কবির, ছাত্রদলের সদস্য সচিব ধলু,শ্রমিকদলের কার্যকরী সদস্য মোঃ আজাদুল ইসলাম, রুবেল আহমেদ, সহ যুবদল ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল বিএনপি’র অঙ্গসংগঠনের সকল নেতা কর্মী উপস্থিত ছিলেন ।












