ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
এইমাত্র প্রকাশিত
বরগুনায় ফুলঝুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বিঘ্নে তৃতীয় প্রান্তিক পরীক্ষা অনুষ্ঠিত পীরগঞ্জে পরকীয়া অপবাদে দিনভর গৃহবধু নির্যাতন, ভোরে মিলল ঝুলন্ত মরদেহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও AI-র অপব্যবহার রোধে পঞ্চগড়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লন্ডনে বসে রাজনীতি করা চলবে না.. সাদিক কায়েম বরগুনায় পুলিশ সদস্যদের ৩ দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন পীরগঞ্জে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত বরগুনায় বদরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পান্না আকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বরগুনায় সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত

জমি বিরোধকে কেন্দ্র করে গভীর রাতে বাগানের গাছ কেটে ফেললো প্রতিপক্ষ, লক্ষাধিক টাকার ক্ষতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৬:২০ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫ ১৮০ বার পড়া হয়েছে

বরগুনা প্রতিনিধি:

বামনা উপজেলার রামনা ইউনিয়নের দক্ষিণ রামনা গ্রামে গভীর রাতে একটি সংঘবদ্ধ দল জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি বাগানের বহু গাছ কেটে ফেলে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা বলে জানা গেছে।

ভুক্তভোগী আরাফাত ও আমির হোসেন, পিতা মরহুম আব্দুল মজিদ মোল্লা জানান, গতকাল (৬ মে) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে প্রতিপক্ষ জাহাঙ্গীর (পিতা: আব্দুল হাকিম চৌকিদার), সেলিম মোল্লা (পিতা: মরহুম রফেজ মোল্লা), মন্টু (পিতা: আব্দুল আজিজ), ও ফরিদ (পিতা: মরহুম দলু সিকদার) তাদের রোপণকৃত বাগানে ঢুকে গাছগুলো কেটে ফেলে।

স্থানীয়রা জানান, উক্ত জমি নিয়ে দেওয়ানি মামলা চলমান রয়েছে। এর পরও প্রতিপক্ষরা আইনের তোয়াক্কা না করে রাতে গোপনে গাছ কাটার মতো ঘটনা ঘটিয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে রয়েছে।

এ বিষয়ে বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হারুন অর রশিদ হাওলাদার বলেন, এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জমি বিরোধকে কেন্দ্র করে গভীর রাতে বাগানের গাছ কেটে ফেললো প্রতিপক্ষ, লক্ষাধিক টাকার ক্ষতি

আপডেট সময় : ০১:২৬:২০ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫