ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
এইমাত্র প্রকাশিত
পীরগঞ্জে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত বরগুনায় বদরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পান্না আকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বরগুনায় সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় সংবর্ধনা সোনাহার ইউনিয়নের ইউপি সদস্য শাহিনুর রহমান এনসিপি’র প্রধান সমন্বয়ক নিযুক্ত দেবীগঞ্জে পাটবীজ উৎপাদকদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত জেলায় হেডমওয়ালা এমপি-মন্ত্রী না থাকলে বরাদ্দ আনা যায় না, সারজিস আলমের বক্তব্য ঘোড়াঘাটে ব্যাটারি চালিত ইজিবাইক চালক সীমিত গঠন ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত

তেঁতুলিয়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন রঞ্জু সভাপতি, শাহীন সম্পাদক,

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১১:০৪ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫ ২৫৬ বার পড়া হয়েছে

পঞ্চগড় প্রতিনিধি,

দীর্ঘ ১৬ বছর পর পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে শাহাদাত হোসেন রঞ্জু এবং সাধারণ সম্পাদক পদে রেজাউল করিম শাহীন নির্বাচিত হয়েছেন।

এছাড়া, দুটি সাংগঠনিক সম্পাদক পদে আবু বকর সিদ্দিক কাবুল ও আবু সাঈদ মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

শুক্রবার বিকেলে তেঁতুলিয়া অডিটোরিয়াম চত্বরে আয়োজিত সম্মেলন শেষে কমিটির নাম ঘোষণা করা হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাৎ হোসেন রঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির।

প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও অধ্যাপক আমিনুল ইসলাম।

সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু।

উপজেলা বিএনপির সদস্য সচিব রেজাউল করিম শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আব্দুল মজিদ, মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা মহিলা দলের সভাপতি লায়লা আরজুমান মুক্তিসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।

এ সময় জেলা দায়রা ও জজ আদালতের পিপি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আদম সুফি, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য অ্যাডভোকেট রইচ উদ্দিনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শুরুতেই জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক কবুতর উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন অতিথিরা। ২০০৯ সালে সর্বশেষ তেঁতুলিয়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তেঁতুলিয়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন রঞ্জু সভাপতি, শাহীন সম্পাদক,

আপডেট সময় : ০১:১১:০৪ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫