ঢাকা ০৫:১২ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
এইমাত্র প্রকাশিত
বরগুনায় ফুলঝুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বিঘ্নে তৃতীয় প্রান্তিক পরীক্ষা অনুষ্ঠিত পীরগঞ্জে পরকীয়া অপবাদে দিনভর গৃহবধু নির্যাতন, ভোরে মিলল ঝুলন্ত মরদেহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও AI-র অপব্যবহার রোধে পঞ্চগড়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লন্ডনে বসে রাজনীতি করা চলবে না.. সাদিক কায়েম বরগুনায় পুলিশ সদস্যদের ৩ দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন পীরগঞ্জে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত বরগুনায় বদরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পান্না আকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বরগুনায় সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি মদসহ যুবক আটক, জব্দ ইজিবাইক ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫ ৩৭১ বার পড়া হয়েছে

আতাউর রহমান দেবীগঞ্জ প্রতিনিধি ।

পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে ১২ বোতল (৯ লিটার) বিদেশি মদসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত একটি থ্রি-হুইলার (ইজিবাইক)।

সোমবার (১৯ মে) বিকাল ৪টার দিকে দেবীগঞ্জ সদর ইউনিয়নের নতুন বন্দরের ধরধরা ব্রিজ এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে দেবীগঞ্জ থানা পুলিশ। আটক ব্যক্তির নাম মো. সুমন ইসলাম (পিতা: আব্দুল কাদের), তিনি বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের সামেরডাঙ্গা এলাকার বাসিন্দা।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল এসআই জামিউর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে সুমনের দখলে থাকা ব্যাগ থেকে ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন স্বীকার করেছেন, তিনি এই মদগুলো নাসির নামে এক ব্যক্তির কাছে পৌঁছে দিতে যাচ্ছিলেন। এ ঘটনায় এসআই জামিউর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা বলেন, “আটক আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল আদালতে সোপর্দ করা হবে।”

আইনশৃঙ্খলা বাহিনীর এই ধরনের অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং মাদক নির্মূলে নিয়মিত অভিযানের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি মদসহ যুবক আটক, জব্দ ইজিবাইক ।

আপডেট সময় : ০৩:২৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫