ঢাকা ০২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
এইমাত্র প্রকাশিত
গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রদর্শন বরগুনা সদরের চারটি ইউনিয়নে বরগুনায় ফুলঝুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বিঘ্নে তৃতীয় প্রান্তিক পরীক্ষা অনুষ্ঠিত পীরগঞ্জে পরকীয়া অপবাদে দিনভর গৃহবধু নির্যাতন, ভোরে মিলল ঝুলন্ত মরদেহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও AI-র অপব্যবহার রোধে পঞ্চগড়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লন্ডনে বসে রাজনীতি করা চলবে না.. সাদিক কায়েম বরগুনায় পুলিশ সদস্যদের ৩ দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন পীরগঞ্জে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত বরগুনায় বদরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পান্না আকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ

দেবীগঞ্জে ২ দিনব্যাপী লাগসই প্রযুক্তির প্রদর্শনী ও সেমিনার অনুষ্ঠিত

আতাউর রহমান দেবীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:১৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫ ১৭৩ বার পড়া হয়েছে

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও দুই দিনব্যাপী প্রযুক্তি প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৭মে/২০২৫) সকাল ১১ ঘটিকায় উপজেলা হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।

সেমিনারে বিসিএসআইআর-এর সাইন্টিফিক সিনিয়র অফিসার ছাদেকুল আজম ও সাইন্টিফিক অফিসার মাসুদ পারভেজসহ প্রতিনিধিরা প্রজেক্টরের মাধ্যমে বৈজ্ঞানিক পদ্ধতি ও বিভিন্ন প্রযুক্তি বিষয়ক উপস্থাপনা তুলে ধরেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তনবিরুজ্জামান রুবেল ও দেবীগঞ্জ এনএন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সাজিয়া আফরিন।

সেমিনারে আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা নাইম মোরশেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির এবং মৎস্য কর্মকর্তা রতন কুমার বর্মন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি গনি বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. তোবারক হ্যাপি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পঞ্চগড় জেলা শাখার সভাপতি আবুল বাশার বসুনিয়া, এনসিপির বিভাগীয় প্রতিনিধি ওয়াশিস আলম, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।

বক্তারা দেশীয় উদ্ভাবিত প্রযুক্তির প্রচার ও প্রদর্শনের ওপর গুরুত্বারোপ করেন। তারা জানান, এই ধরনের প্রদর্শনী নতুন প্রজন্মকে উৎসাহিত করবে এবং সমাজের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বক্তারা প্রযুক্তিগুলো সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অনুরোধ জানান।

সেমিনার শেষে অতিথিবৃন্দ উপজেলা মাঠে আয়োজিত দুই দিনব্যাপী স্থানীয় লাগসই প্রযুক্তি প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রদর্শনীতে সরকারি ও বেসরকারি পর্যায়ের প্রায় ২০টি স্টল অংশগ্রহণ করে, যেখানে স্থানীয় উদ্ভাবিত প্রযুক্তি ও পণ্যসমূহ প্রদর্শন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেবীগঞ্জে ২ দিনব্যাপী লাগসই প্রযুক্তির প্রদর্শনী ও সেমিনার অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:১৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫