ঢাকা ০২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
এইমাত্র প্রকাশিত
গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রদর্শন বরগুনা সদরের চারটি ইউনিয়নে বরগুনায় ফুলঝুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বিঘ্নে তৃতীয় প্রান্তিক পরীক্ষা অনুষ্ঠিত পীরগঞ্জে পরকীয়া অপবাদে দিনভর গৃহবধু নির্যাতন, ভোরে মিলল ঝুলন্ত মরদেহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও AI-র অপব্যবহার রোধে পঞ্চগড়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লন্ডনে বসে রাজনীতি করা চলবে না.. সাদিক কায়েম বরগুনায় পুলিশ সদস্যদের ৩ দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন পীরগঞ্জে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত বরগুনায় বদরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পান্না আকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ

দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আতাউর রহমান দেবীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:০৭:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫ ২১৩ বার পড়া হয়েছে

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৮ মে ২০২৫) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর দেবীগঞ্জ সেনা ক্যাম্প কমান্ডার মেজর সিয়াম, ক্যাপ্টেন তাওসিফ, দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোয়েল রানা, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

সভায় বক্তব্য রাখেন মেজর সিয়াম তিনি বলেন, “চাঁদাবাজ ও টেন্ডারবাজদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। যদি এ ধরনের অপরাধের খবর পাওয়া যায়, তাহলে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” তিনি আরও বলেন, “চাঁদাবাজ ও টেন্ডারবাজদের এখনই তওবা করে সৎ পথে ফিরে আসতে হবে। অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে, যার প্রভাব ৫০০ এমজি নাপা ট্যাবলেট নয়, বরং ৫০০০ এমজি ট্যাবলেটের মতো কঠিন হবে।”

তিনি ১০টি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের উদ্দেশ্যে বলেন, “যেকোনো ধরনের আইন-শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের তথ্য দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।”

সভায় ইউএনও মাহমুদুল হাসান উপজেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্যসেবা, সামাজিক সমস্যা ও চলমান উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, “সকলের সমন্বিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল দেবীগঞ্জ গড়ে তোলা সম্ভব।”

সভায় অংশগ্রহণকারীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত ও পরামর্শ প্রদান করেন, যা আগামী দিনের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ইউএনও জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:০৭:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫