ঢাকা ০২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
এইমাত্র প্রকাশিত
গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রদর্শন বরগুনা সদরের চারটি ইউনিয়নে বরগুনায় ফুলঝুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বিঘ্নে তৃতীয় প্রান্তিক পরীক্ষা অনুষ্ঠিত পীরগঞ্জে পরকীয়া অপবাদে দিনভর গৃহবধু নির্যাতন, ভোরে মিলল ঝুলন্ত মরদেহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও AI-র অপব্যবহার রোধে পঞ্চগড়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লন্ডনে বসে রাজনীতি করা চলবে না.. সাদিক কায়েম বরগুনায় পুলিশ সদস্যদের ৩ দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন পীরগঞ্জে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত বরগুনায় বদরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পান্না আকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ

দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ ২৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, দেবীগঞ্জ:

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর ১২টায় উপজেলা পরিষদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান। তিনি বলেন, “মাদক সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধি। মাদক সেবন বা বিক্রির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ কঠোরতা অবলম্বন করা হবে।”

উপজেলার সার্বিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও উন্নয়ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয় সভায়। ইউএনও আরও বলেন, “উন্নয়ন এবং নিরাপত্তা রক্ষায় জনপ্রতিনিধি, প্রশাসন ও সাধারণ জনগণের সমন্বিত প্রচেষ্টাই সবচেয়ে জরুরি।”

সভায় উপস্থিত ছিলেন দেবীগঞ্জ থানার তদন্ত ওসি প্রবীর কুমার সরকার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ধর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. তোবারক হ্যাপী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের পঞ্চগড় জেলা সভাপতি আবুল বাশার বসুনিয়া, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তা।

সভায় ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধিরা তাঁদের এলাকার সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন এবং দ্রুত সমাধানে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

সভা শেষে অংশগ্রহণকারীরা আইন-শৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:৩১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫