ঢাকা ০২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
এইমাত্র প্রকাশিত
গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রদর্শন বরগুনা সদরের চারটি ইউনিয়নে বরগুনায় ফুলঝুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বিঘ্নে তৃতীয় প্রান্তিক পরীক্ষা অনুষ্ঠিত পীরগঞ্জে পরকীয়া অপবাদে দিনভর গৃহবধু নির্যাতন, ভোরে মিলল ঝুলন্ত মরদেহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও AI-র অপব্যবহার রোধে পঞ্চগড়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লন্ডনে বসে রাজনীতি করা চলবে না.. সাদিক কায়েম বরগুনায় পুলিশ সদস্যদের ৩ দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন পীরগঞ্জে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত বরগুনায় বদরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পান্না আকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ

তালতলীতে চাঁদাবাজ শহীদুল হক মেম্বারের বিচারের দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ ১৫৬ বার পড়া হয়েছে

বরগুনা প্রতিনিধি:

বরগুনার তালতলীতে কথিত সন্ত্রাসী ও চাঁদাবাজ শহীদুল হক মেম্বারের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় তালতলী প্রধান সড়কে বিএনপি নেতাকর্মী ও স্থানীয় বাজার ব্যবসায়ীরা একত্রিত হয়ে মিছিল করেন। তারা শহীদুল হক মেম্বারের বিরুদ্ধে স্লোগান দিয়ে দ্রুত বিচারের দাবি জানান।

বিক্ষোভকারীদের অভিযোগ, শহীদুল হক মেম্বার দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের নিকট থেকে চাঁদা আদায়, ভয়ভীতি প্রদর্শন ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছেন। তার বিরুদ্ধে প্রশাসনিক কোনো পদক্ষেপ না নেওয়ায় সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে।

পরে পরিস্থিতি উত্তপ্ত হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাহী আদেশে সাময়িকভাবে বাজারের দোকানপাট বন্ধ ঘোষণা করেন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন নৌবাহিনীর সদস্যরা।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মাহাবুবুল আলম মামুন, উপজেলা যুবদলের সদস্য সচিব মিয়া মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিয়াজ, উপজেলা শ্রমিক দলের সভাপতি আল-আমিনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, “শহীদুল হক মেম্বার একজন কুখ্যাত চাঁদাবাজ। তার বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়া না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তালতলীতে চাঁদাবাজ শহীদুল হক মেম্বারের বিচারের দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৯:৪৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫