ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
এইমাত্র প্রকাশিত
বরগুনায় ফুলঝুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বিঘ্নে তৃতীয় প্রান্তিক পরীক্ষা অনুষ্ঠিত পীরগঞ্জে পরকীয়া অপবাদে দিনভর গৃহবধু নির্যাতন, ভোরে মিলল ঝুলন্ত মরদেহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও AI-র অপব্যবহার রোধে পঞ্চগড়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লন্ডনে বসে রাজনীতি করা চলবে না.. সাদিক কায়েম বরগুনায় পুলিশ সদস্যদের ৩ দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন পীরগঞ্জে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত বরগুনায় বদরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পান্না আকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বরগুনায় সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত

জয়পুরহাটে ইমামদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত.

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫ ৩৪৪ বার পড়া হয়েছে

সেলিম হোসেন রুবেল জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট সদর উপজেলা ও পৌরসভার অন্তর্গত বিভিন্ন মসজিদের সম্মানিত ইমামদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ধর্মীয় ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে ইমাম সমাজের ভূমিকা আরও শক্তিশালী করার উদ্দেশ্যে এই সভার আয়োজন করা হয়।

শনিবার (১২ জুলাই) দুপুরে শহরের পৌর কমিউনিটি সেন্টারে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিমের উদ্যোগে আয়োজিত সভায় উপজেলার ও পৌর এলাকার মসজিদের প্রায় ৫ শতাধিক ইমাম, মোয়াজ্জেগণ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা লোকমান হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আয়োজক ফয়সল আলিম।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ওলামা দলের সদস্য সচিব কাজী শহিদুল ইসলাম, জয়পুরহাট জেলা ইমাম কল্যাণ সমিতির সভাপতি মাওলানা জয়নাল আবেদীন এবং ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার আবু ফাতাহ।

সভায় বিভিন্ন ইমাম বলেন, দেশের নৈতিকতা ও মূল্যবোধ রক্ষায় ইমাম সমাজের দায়িত্ব ও ভূমিকা অপরিসীম। তবে বর্তমানে ইমামগণ অনেক ক্ষেত্রেই নানাবিধ সামাজিক, আর্থিক ও সাংগঠনিক সমস্যার সম্মুখীন হচ্ছেন। তারা স্থানীয়ভাবে সম্মানজনক মর্যাদা ও জীবনযাত্রার মান উন্নয়ন

এছাড়াও সভায় ইমামদের জন্য মাসিক ভাতা চালু, চিকিৎসা সহায়তা, ধর্মীয় শিক্ষা বিস্তারে সমন্বিত কর্মপরিকল্পনা নেওয়ার প্রস্তাব দেওয়া হয়।

ফয়সল আলিম তার বক্তব্যে ইমামদের সম্মান, নিরাপত্তা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করাবে বলে আশ্বাস দেন।

তিনি আরো বলেন, “ইমামগণ সমাজের আলোকবর্তিকা। তাঁদের কথা শোনা এবং তাঁদের পাশে থাকা আমার নৈতিক দায়িত্ব। সমস্যাগুলো আমি সংশ্লিষ্ট মহলে তুলে ধরবো এবং ধাপে ধাপে সমাধানের চেষ্টা করবো।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জয়পুরহাটে ইমামদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত.

আপডেট সময় : ১০:৫০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫