ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
এইমাত্র প্রকাশিত
লন্ডনে বসে রাজনীতি করা চলবে না.. সাদিক কায়েম বরগুনায় পুলিশ সদস্যদের ৩ দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন পীরগঞ্জে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত বরগুনায় বদরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পান্না আকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বরগুনায় সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় সংবর্ধনা সোনাহার ইউনিয়নের ইউপি সদস্য শাহিনুর রহমান এনসিপি’র প্রধান সমন্বয়ক নিযুক্ত দেবীগঞ্জে পাটবীজ উৎপাদকদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিএনপির মহাসচিবের ভাইয়ের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০২:১৮ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫ ১৭৮ বার পড়া হয়েছে

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী বিএনপির সম্মেলনে মহাসচিবের ভাইয়ের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা।

রবিবার বিকাল সাড়ে ৫ টায় উপজেলার চাড়োল ইউনিয়নে লাহিড়ী বাজারে কাউন্সিলদের একাংশ এবং চাড়োল ইউনিয়ন বিএনপির নেতারা এ আয়োজন করেন।

মিছিলটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু হায়াত নুরুন্নবীর বাড়ী থেকে বের হয়ে লাহিড়ী বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন চাড়োল ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুল্লাহ বাবু, সহ সভাপতি আজমির হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সবুর, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাজমুল মিঞা, লাহিড়ীর আঞ্চলিক শাখার ছাত্রদলের সভাপতি মাসুদ রানা প্রমুখ এতে বক্তব্য দেন।

বক্তারা গতকালে বিএনপির মহাসচিবে ভাইয়ের উপর হামলা ও গাড়ী ভাংচুরের ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেন, ঘটনার সাথে জড়িতদের বহিস্কার এবং ভোট পুনরায় গননা করে ফলাফল প্রকাশের দাবি জানান।

এর আগে গতকাল শনিবার রাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সম্মেলনে সমির উদ্দীন কলেজ মাঠে হামলার শিকার হোন বিএনপির মহাসচিবের ভাই ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিনের উপর হামলা ও তার বহন করা গাড়ী ভাংচুর হয়।

সেখানে মহাসচিবের ভাইসহ ৪ জন বিএনপির নেতাকর্মী আহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিএনপির মহাসচিবের ভাইয়ের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

আপডেট সময় : ০২:০২:১৮ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫