বেতাগীতে সরকারি অনুমোদিত ভূমিসেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন করলেন সহকারী কমিশনার (ভূমি)
- আপডেট সময় : ০২:২৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫ ২২০ বার পড়া হয়েছে

বরগুনা প্রতিনিধি:
বরগুনার বেতাগী উপজেলার চান্দখালী বাজারে আজ (রবিবার) দুপুর ১২টায় “সরকারি অনুমতি পত্র প্রাপ্ত ভূমিসেবা সহায়তা কেন্দ্র” পরিদর্শন করেন বেতাগী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিপুল সিকদার।
পরিদর্শনকালে তিনি বলেন, “এই ভূমিসেবা কেন্দ্রের মাধ্যমে জনগণ খুব সহজেই ডিজিটাল পদ্ধতিতে ভূমি সংক্রান্ত যাবতীয় সেবা যেমন অনলাইন আবেদন, খতিয়ান, নামজারি ইত্যাদি গ্রহণ করতে পারবেন। এতে স্বচ্ছতা ও গতিশীলতা বাড়বে।
তিনি ‘কম্পিউটার কেয়ার’ এর পরিচালক মোঃ মেহেদী হাসানকে জনবান্ধব ও স্বচ্ছভাবে সেবা প্রদান নিশ্চিত করার নির্দেশ দেন।পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন: আয়লা কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, চন্দ্রখালী কদবানু মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীমা নাসরিন, মাই টিভির বরগুনা প্রতিনিধি শফিকুল ইসলাম স্বপন, চ্যানেল এস এর প্রতিনিধি সোহরাব হোসেন, ইউপি সদস্য ফারুক খান, সহকারী পরিচালক শাকিল আহমেদ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্থানীয় সচেতন মহল জানান, ভূমিসেবা সহায়তা কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়েছে । “কম্পিউটার কেয়ার” নামক তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানটিতে। তারা জানান, এখন থেকে মানুষ আর দালালের দ্বারস্থ হবে না। ভূমি অফিসে না গিয়েও ঘরে বসে বা এই সেন্টারে গিয়ে ডিজিটাল সেবা গ্রহণ করতে পারবে। তারা আরও বলেন, “ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় এটি একটি মাইলফলক হয়ে থাকবে, এবং সাধারণ মানুষকে এই সেবা গ্রহণে এগিয়ে আসার আহ্বান জানান।












