ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
এইমাত্র প্রকাশিত
গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রদর্শন বরগুনা সদরের চারটি ইউনিয়নে বরগুনায় ফুলঝুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বিঘ্নে তৃতীয় প্রান্তিক পরীক্ষা অনুষ্ঠিত পীরগঞ্জে পরকীয়া অপবাদে দিনভর গৃহবধু নির্যাতন, ভোরে মিলল ঝুলন্ত মরদেহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও AI-র অপব্যবহার রোধে পঞ্চগড়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লন্ডনে বসে রাজনীতি করা চলবে না.. সাদিক কায়েম বরগুনায় পুলিশ সদস্যদের ৩ দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন পীরগঞ্জে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত বরগুনায় বদরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পান্না আকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ

বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৫ উপলক্ষে বরগুনায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৮:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ ৩৩৩ বার পড়া হয়েছে

বরগুনা প্রতিনিধি:

“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে আজ ১৫ জুলাই ২০২৫, মঙ্গলবার সকালে বরগুনায় অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি।

জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত র‌্যালিটি সকাল ৯টা ৩০ মিনিটে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিতে নেতৃত্ব দেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন বরগুনা জেলার পুলিশ সুপার মো. ইব্রাহিম খলিল, সদর থানার অফিসার ইনচার্জ মো. ইয়াকুব, জেলা ও বন বিভাগের অন্যান্য কর্মকর্তা, শিক্ষার্থী, পরিবেশবাদী সংগঠনের সদস্য এবং সর্বস্তরের জনগণ।

র‌্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে এখনই বেশি করে গাছ লাগাতে হবে।

আয়োজকরা জানান, এ বছর বরগুনায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও বিক্রির জন্য বিশেষ বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে, যা আগামী এক সপ্তাহ চলবে।

স্থানীয় জনগণ এই আয়োজনে অংশগ্রহণ করে পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার প্রতি তাদের সচেতনতা ও অঙ্গীকারের বার্তা দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৫ উপলক্ষে বরগুনায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:১৮:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫