পঞ্চগড়ে শহীদ পুলিশ স্মৃতি স্কুল এন্ড কলেজে দেশীয় মদসহ একজন গ্রেফতার,
- আপডেট সময় : ০৩:৫২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ ১৮৩ বার পড়া হয়েছে

মোছাঃ আছমা আক্তার আখি পঞ্চগড় জেলা প্রতিনিধি,
পঞ্চগড় শহীদ পুলিশ স্মৃতি স্কুল এন্ড কলেজের নাইট গার্ডের কক্ষ থেকে দেশীয় তৈরি ২২ বোতল মদ উদ্ধার করেছে যৌথবাহিনী।
সোমবার (২১জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল।
অভিযান চলাকালে মদ কেনার সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই স্কুল চত্বরে অবস্থিত নাইট গার্ডের কক্ষে মাদক দ্রব্যের লেনদেন হয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী সেখানে অভিযান চালিয়ে দেশীয় তৈরি ২২ বোতল মদ উদ্ধার করে।
আটক ব্যক্তিকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের পক্ষ থেকে ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।












