- আপডেট সময় : ০৬:২৫:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫ ২০০ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে প্রসবজনিত ফিস্টুলা নির্মূল বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
আতাউর রহমান, পঞ্চগড়:
পঞ্চগড় জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ‘প্রসবজনিত ফিস্টুলা নির্মূল’ বিষয়ক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই ২০২৫) সকালে সিভিল সার্জনের কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভার উদ্বোধন করেন পঞ্চগড় জেলার সিভিল সার্জন ডা. মিজানুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ ডা. আমির হোসেন, গাইনী বিশেষজ্ঞ ডা. নাসরিন পারভিন, এনেস্থেসিয়া ডাঃ মনসুর আলম,পঞ্চগড় জেলা প্রাইভেট ক্লিনিক অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. খালিদ তৌহিদ পুলক এবং সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান।
সভায় জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকগণ এবং প্রাইভেট ক্লিনিকের মালিকগণ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি আয়োজন করে সিভিল সার্জন কার্যালয়, পঞ্চগড়। সহায়তা করে ‘স্টপ সার্ভাইভার ফিমেল জেনিটাল ফিস্টুলা প্রকল্প’।

সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্যখাতের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও চিকিৎসকবৃন্দ। তারা বলেন, “প্রসবজনিত ফিস্টুলা একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা। এটি প্রতিরোধযোগ্য, যদি নিরাপদ ও সচেতন প্রসব প্রক্রিয়া নিশ্চিত করা যায়।”
সভায় আরও উপস্থিত ছিলেন কমিউনিটি হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ল্যাম্ব হাসপাতাল (পার্বতীপুর) এবং উইমেনস হোপ ইন্টারন্যাশনালের প্রতিনিধিরা।
পঞ্চগড় জেলার বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালের পরিচালকগণও সভায় অংশগ্রহণ করেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, এই ধরনের সচেতনতামূলক সভা প্রসবজনিত জটিলতা হ্রাসে কার্যকর ভূমিকা রাখবে এবং নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করবে।













