ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
এইমাত্র প্রকাশিত
পীরগঞ্জে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত বরগুনায় বদরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পান্না আকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বরগুনায় সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় সংবর্ধনা সোনাহার ইউনিয়নের ইউপি সদস্য শাহিনুর রহমান এনসিপি’র প্রধান সমন্বয়ক নিযুক্ত দেবীগঞ্জে পাটবীজ উৎপাদকদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত জেলায় হেডমওয়ালা এমপি-মন্ত্রী না থাকলে বরাদ্দ আনা যায় না, সারজিস আলমের বক্তব্য ঘোড়াঘাটে ব্যাটারি চালিত ইজিবাইক চালক সীমিত গঠন ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত

বরগুনা-২: পাথরঘাটা ও বামনায় দিনভর গণসংযোগে ব্যস্ত হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতী মিজানুর রহমান কাসেমী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ ৩০০ বার পড়া হয়েছে

বরগুনা প্রতিনিধি:

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনা-২ (বামনা-পাথরঘাটা) আসনের হাতপাখা প্রতীকের মনোনীত প্রার্থী মুফতী মিজানুর রহমান কাসেমী আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) দিনভর গণসংযোগ ও পথসভায় অংশ নিয়েছেন।

সকালে তিনি পাথরঘাটা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। পরে বামনা উপজেলাতেও পথসভা ও গণসংযোগে অংশ নেন তিনি। এ সময় ভোটারদের হাতে হাতপাখা প্রতীকের লিফলেট তুলে দিয়ে নির্বাচনে ভোট চেয়ে জনসাধারণকে শুভেচ্ছা জানান।

গণসংযোগকালে মুফতী কাসেমী বলেন, দেশে ন্যায়বিচার, মানবিক রাষ্ট্র ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য হাতপাখা প্রতীককে বিজয়ী করতে হবে। আমি রাজনীতিকে ক্ষমতা নয়, সেবার জায়গা থেকে দেখি। আমি বিশ্বাস করি, এই আসনের মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দেবেন। আমরা মানুষের অধিকার, শিক্ষা ও নৈতিকতার প্রশ্নে আপসহীন থাকবো।

স্থানীয় নেতাকর্মী ও দলীয় সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। পথসভাগুলোতে জনসাধারণের মাঝে দেখা যায় উৎসাহ-উদ্দীপনা। অনেকেই কাসেমীর হাতপাখা প্রতীকের প্রতি সমর্থন জানান এবং তার সঙ্গে ছবি তোলেন।

আগামী নির্বাচনে জনগণের রায় পেতে তিনি দ্বারে দ্বারে ঘুরে যাচ্ছেন—নতুন বার্তা, নতুন প্রত্যাশা নিয়ে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরগুনা-২: পাথরঘাটা ও বামনায় দিনভর গণসংযোগে ব্যস্ত হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতী মিজানুর রহমান কাসেমী

আপডেট সময় : ০৩:২২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫