ঢাকা ০৪:০২ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
এইমাত্র প্রকাশিত
বরগুনায় ফুলঝুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বিঘ্নে তৃতীয় প্রান্তিক পরীক্ষা অনুষ্ঠিত পীরগঞ্জে পরকীয়া অপবাদে দিনভর গৃহবধু নির্যাতন, ভোরে মিলল ঝুলন্ত মরদেহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও AI-র অপব্যবহার রোধে পঞ্চগড়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লন্ডনে বসে রাজনীতি করা চলবে না.. সাদিক কায়েম বরগুনায় পুলিশ সদস্যদের ৩ দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন পীরগঞ্জে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত বরগুনায় বদরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পান্না আকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বরগুনায় সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত

পীরগঞ্জে বিএলসি চার্চের সার্কেল কমিটির নির্বাচন সম্পন্ন 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩০:২৪ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫ ৬৮৫ বার পড়া হয়েছে

পীরগঞ্জ প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে খ্রীষ্টান সম্প্রদায়ের বাংলাদেশ লুথারেন চার্চ সার্কেল কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

শনিবার নির্বাচন কমিশনের পরিচালনায় খামার সেনুয়া মিশন চত্তরে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত গোপন কক্ষে ভোট গ্রহন হয়।

ন্যাশনাল খ্রিষ্টিয়ান ফেলোসিপ অফ বাংলাদেশ (এনসিএফবি) এর মধ্যস্ততায় ১৫ বছর পর ৩টি গ্রুপ একত্রিত হয়ে এই নির্বাচনের আয়োজন করেন। নির্বাচনে ১৮টি চার্চের প্রতিনিধি বৃন্দ ভোট প্রদান করেন।

উষা রাণী রায়ে’র প্যানেল ও নারায়ন রায়ের প্যানেল নির্বাচনে ৭টি পদে ১৪ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদন্দিতা করেন।

নির্বাচনে উষা রাণী রায়ের প্যানেল বিজয়ী হন। বিজয়ীরা হলেন সার্কেল চেয়ারম্যান পদে উষা রানী রায়, ভাইস চেয়ারম্যান পদে রাজা রাম রায়, সেক্রেটারি পদে জীবন প্রসাদ, সদস্য পদে নয়মী রায় ও বধুরাম রায়, সিনোড ডেলিগেট পদে দ্বীজেন রায় ও সলিন রায়। ফলাফল ঘোষণার পর নির্বাচিতরা সার্কেল পালক হিসেবে রেভা: মনোজিৎ রায়কে মনোনীত করেন।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন রেভা: জয়দেব রায়, মার্টিন বিশ্বস, মনঞ্জলিকা সরেন ও মহেশ রায় নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন।

এনসিএফবি জেনারেল সেক্রেটারি মার্থা দাস ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের পীরগঞ্জ শাখার সভাপ্রতি রেভা: বিষ্ণুপদ রায়, ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান সহ বিভিন্ন মন্ডলীর বিশ্বাসী বৃন্দ নব নির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পীরগঞ্জে বিএলসি চার্চের সার্কেল কমিটির নির্বাচন সম্পন্ন 

আপডেট সময় : ০১:৩০:২৪ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫