এইমাত্র প্রকাশিত
পঞ্চগড়ে বিভিন্ন আয়োজনে পালিত হলো গণঅভ্যুত্থান দিবস,
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৫৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫ ২৩৮ বার পড়া হয়েছে

মোছাঃ আছমা আক্তার আখি ,পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ে নানা আয়োজনে পালিত হয়েছে গণঅভ্যুত্থান দিবস।
আজ মঙ্গলবার(০৫আগষ্ট) সকালে দিনের শুরুতেই গণঅভ্যুত্থানে পঞ্চগড় জেলা শহরের শের-ই-বাংলা পার্কের সামনে জুলাই শহীদদের স্মরণে নির্মাণাধিন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো.সাবেত আলী, পুলিশ সুপার মো.মিজানুর রহমান মুন্সী।
কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ ।পরে রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় গণঅভ্যুথানের জুলাই শহীদদের স্মরণে রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।
এছাড়া দিনব্যাপী রয়েছে আলোচনা সভা, ফুটবল টুর্নামেন্ট ও সন্ধ্যায় কনসার্টের আয়োজন করা হয়েছে।










