ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
এইমাত্র প্রকাশিত
পীরগঞ্জে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত বরগুনায় বদরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পান্না আকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বরগুনায় সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় সংবর্ধনা সোনাহার ইউনিয়নের ইউপি সদস্য শাহিনুর রহমান এনসিপি’র প্রধান সমন্বয়ক নিযুক্ত দেবীগঞ্জে পাটবীজ উৎপাদকদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত জেলায় হেডমওয়ালা এমপি-মন্ত্রী না থাকলে বরাদ্দ আনা যায় না, সারজিস আলমের বক্তব্য ঘোড়াঘাটে ব্যাটারি চালিত ইজিবাইক চালক সীমিত গঠন ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত

বালিয়াডাঙ্গীতে অবৈধ সার মজুদ: ৭১৫ বস্তা জব্দ, গোডাউন সিলগালা, জরিমানা ৩০ হাজার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫ ৩৪৬ বার পড়া হয়েছে

এনএম নুরুল ইসলাম, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) সংবাদ দাতা:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একটি সারের গোডাউন থেকে ৭১৫ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় গোডাউনটি সিলগালা এবং ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (৬ আগস্ট) রাত দেড়টার দিকে উপজেলার চাড়োল ইউনিয়নের লাহিড়ী বাজারে মেসার্স মহির উদ্দিন ট্রেডার্স-এর একটি গোডাউনে এ অভিযান পরিচালনা করেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মফিজুর রহমান।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও মফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল এবং বালিয়াডাঙ্গী থানা পুলিশের সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করেন। অভিযানে মেসার্স মহির উদ্দিন ট্রেডার্স-এর প্রোপ্রাইটর মো. শাহজাহান আলীর গোডাউন থেকে ৪১৫ বস্তা ইউরিয়া সার ও ৩০০ বস্তা পটাশ সার জব্দ করা হয়।

পরে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২(১) ধারা অনুযায়ী গোডাউনটি সিলগালা করে এবং মালিকপক্ষকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান বলেন,“রাতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত সার জব্দ করা হয়েছে। কৃষি অফিসারের মাধ্যমে এসব সার ন্যায্য দামে প্রকৃত কৃষকদের মাঝে বিক্রি করে এর অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বালিয়াডাঙ্গীতে অবৈধ সার মজুদ: ৭১৫ বস্তা জব্দ, গোডাউন সিলগালা, জরিমানা ৩০ হাজার

আপডেট সময় : ০৮:৩৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫