ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
এইমাত্র প্রকাশিত
বরগুনায় পুলিশ সদস্যদের ৩ দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন পীরগঞ্জে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত বরগুনায় বদরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পান্না আকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বরগুনায় সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় সংবর্ধনা সোনাহার ইউনিয়নের ইউপি সদস্য শাহিনুর রহমান এনসিপি’র প্রধান সমন্বয়ক নিযুক্ত দেবীগঞ্জে পাটবীজ উৎপাদকদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত জেলায় হেডমওয়ালা এমপি-মন্ত্রী না থাকলে বরাদ্দ আনা যায় না, সারজিস আলমের বক্তব্য

শিক্ষার্থী কমলেও শিক্ষক ঘাটতি নেই: দেবীগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে চিত্র উল্টো

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫ ৪৭৯ বার পড়া হয়েছে

লালন সরকার, দেবীগঞ্জ

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর চিত্র এখন ভিন্নরকম। একদিকে শিক্ষার্থীর সংখ্যা দিন দিন কমছে, অন্যদিকে শিক্ষক ঘাটতির অভিযোগ নেই কোথাও। বরং কিছু কিছু বিদ্যালয়ে দেখা গেছে শিক্ষক বেশি, কিন্তু শিক্ষার্থী হাতে গোনা।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, দেবীগঞ্জে বর্তমানে মোট ১৪৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তবে এসব বিদ্যালয়ের অনেকগুলোতেই শিক্ষার্থী উপস্থিতির হার আশানুরূপ নয়। শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ায় পাঠদান কার্যক্রমে তেমন প্রাণ থাকছে না অনেক বিদ্যালয়ে।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজমল হোসেন বলেন, “আমরা নিয়মিত বিদ্যালয়গুলো পরিদর্শন করছি। প্রতিটি বিদ্যালয়ে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে তদারকি বাড়ানো হয়েছে। কিছু বিদ্যালয়ে দেখা গেছে শিক্ষক সংখ্যা বেশি, অথচ শিক্ষার্থী কম। আমরা এসব ক্ষেত্রে শিক্ষক পুনর্বিন্যাসের মাধ্যমে সমন্বয়ের চেষ্টা করছি।” তিনি আরও জানান, “যে বিদ্যালয়গুলোতে সমস্যা রয়েছে, সেগুলোর বিষয়ে স্থানীয়দের অভিযোগ আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, দিন দিন অভিভাবকদের মধ্যে প্রাথমিক শিক্ষার প্রতি আগ্রহ কমে যাওয়ায় এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দিকে ঝুঁকে যাওয়ায় সরকারি বিদ্যালয়গুলোতে এমন চিত্র দেখা দিচ্ছে।

তারা বলছেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শুধু শিক্ষক বা অবকাঠামো বাড়ালেই চলবে না, বরং শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা জরুরি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিক্ষার্থী কমলেও শিক্ষক ঘাটতি নেই: দেবীগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে চিত্র উল্টো

আপডেট সময় : ০৩:০৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫