পঞ্চগড়ে গলায় ফাঁস দিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু,
- আপডেট সময় : ০৬:১৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫ ৪৮৬ বার পড়া হয়েছে

মোছাঃ আছমা আক্তার আখি ,পঞ্চগড় জেলা প্রতিনিধি,
পঞ্চগড়ে ছোট বোনের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে এইচএসসি শিক্ষার্থী মৃত্যু। পঞ্চগড় পূর্ব কামাতপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে।
পঞ্চগড় পূর্ব কামাতপাড়া এলাকার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ইউনুস আলীর বড় মেয়ে ঈশিতা আক্তার এশা(২০), সন্ধ্যায় নিজ সয়ন ঘরে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
এলাকাবাসী ও তার মা মোছাঃ সাজি আক্তার এর সাথে কথা বলে জানা যায় এশা এবার HSC পরীক্ষা দিচ্ছে, প্রতিদিনের ন্যায় পরীক্ষা দিয়ে বাসায় ফিরলে তার ছোট বোনের সাথে মেকআপ ও সাজগোজের জিনিসপত্র নিয়ে কথা কাটাকাটি হয় এবং এ নিয়ে তার মা একটু বকাবকি করে কিছুক্ষণ পর হঠাৎ দেখে এশা গলায় ফাঁস দিয়েছে।
পরিবারের চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে দরজা ভেঙে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় এশাকে মাটিতে নামায়। এশাকে যত দ্রুত সম্ভব পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে পঞ্চগড় সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।










