ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
এইমাত্র প্রকাশিত
বরগুনায় ফুলঝুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বিঘ্নে তৃতীয় প্রান্তিক পরীক্ষা অনুষ্ঠিত পীরগঞ্জে পরকীয়া অপবাদে দিনভর গৃহবধু নির্যাতন, ভোরে মিলল ঝুলন্ত মরদেহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও AI-র অপব্যবহার রোধে পঞ্চগড়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লন্ডনে বসে রাজনীতি করা চলবে না.. সাদিক কায়েম বরগুনায় পুলিশ সদস্যদের ৩ দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন পীরগঞ্জে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত বরগুনায় বদরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পান্না আকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বরগুনায় সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত

মাদক নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মাদক ব্যবসায়ীর মিথ্যা মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫ ২৫২ বার পড়া হয়েছে

দোহার (ঢাকা) প্রতিনিধি.

মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানীমূলক মামলা দায়ের করেছেন ঢাকার নবাবগঞ্জের মাদক ব্যবসায়ী মো. মাসুম।

গত ২৪ জুন সাপ্তাহিক এশিয়া বার্তা পত্রিকায় হাসনাবাদ এলাকার মাদক ব্যবসায়ী মাসুমের মাদক কারবার ও অবৈধ সম্পদ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে উঠে আসে, মাসুম স্বল্প সময়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন এবং তার বিরুদ্ধে মাদক ব্যবসাসহ নানা অভিযোগ রয়েছে।

খোঁজ নিয়ে আরও জানা গেছে, মাসুমের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় একাধিক জিডি ও অভিযোগ রয়েছে। এলাকায় তার রয়েছে একটি মাছের প্রজেক্ট ও বহুতল ভবনসহ বিপুল পরিমাণ অবৈধ সম্পদ।

এনিয়ে সংবাদ প্রকাশের পরই প্রতিশোধ নিতে ও নিজের অপরাধ আড়াল করতে মাসুম সাপ্তাহিক এশিয়া বার্তা’র ভারপ্রাপ্ত সম্পাদক ও স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস-এর নবাবগঞ্জ প্রতিনিধি সাংবাদিক কাজী জোবায়ের আহমেদকে প্রধান আসামী করে অজ্ঞাত আরও চার সংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগ এনে মিথ্যা মামলা করেন। মামলাটি বর্তমানে নবাবগঞ্জ থানায় তদন্তাধীন রয়েছে বলে জানা যায়।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে ঢাকা জেলা, দোহার ও নবাবগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা। তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার এবং অভিযুক্ত মাসুমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় বৃহত কর্মসূচী ঘোষণার হুসিয়ারি দেন।

স্থানীয় সাংবাদিক মহল মনে করছে, এ ধরনের মিথ্যা মামলা সংবাদপত্রের স্বাধীনতা ও সত্য প্রকাশের পথে গুরুতর হুমকি তৈরি করছে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক বলেন, সাংবাদিকের বিরুদ্ধে মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, সাংবাদিকের নিউজে ক্ষুব্ধ হয়ে ভিন্ন কৌশলে মামলা করেন, যাতে বলতে না পারেন নিউজ সংক্রান্ত বিষয়ে মামলা হয়েছে।

এবিষয়ে ঢাকা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বলেন, সাংবাদিকের উপর এমন মিথ্যা মামলার তীব্র নিন্দা জানাই। তিনি বলেন, যারা সাংবাদিকের কলম রুখতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সময় এসেছে। সকল সংবাদিককে ঐকবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

দোহার প্রেসক্লাবের সভাপতি তারেক রাজিব বলেন, সাংবাদিক কাজী জোবায়ের আহমেদ এর বিরুদ্ধে মিথ্যা ও হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবি জানাই। পশাপাশি সঠিক তদন্ত করে মাদক কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আহ্বান জানাই। মিথ্যা মামলা প্রত্যাহার না হলে সাংবাদিক সংগঠন মাঠে নেমে বৃহত কর্মসূচী দিতে বাধ্য হবে।

নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জহির আহমেদ বলেন, সারাদেশে সাংবাদিক হত্যা ও হামলার শিকার হচ্ছে। দোহারেও সাংবাদিকের উপর মিথ্যা মামলা দেয়া হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সকল সাংবাদিকদের ঐকবদ্ধ থেকে স্বরযন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাড়ানোর আহ্বান জানান তিনি।

এবিষয়ে নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম বলেন.নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম বলেন, এব্যাপারে পুলিশ তদন্ত করছে। তদন্তে প্রকৃত ঘটনা উঠে আসবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাদক নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মাদক ব্যবসায়ীর মিথ্যা মামলা

আপডেট সময় : ০৯:২১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫