পীরগঞ্জে ব্যারিস্টারের মতবিনিময় সভা
- আপডেট সময় : ০৫:০৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫ ২৪০ বার পড়া হয়েছে

পীরগঞ্জ প্রতিনিধি:
ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে বাংলাদেশ সুপ্রিম কোর্ট জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য ব্যারিস্টার রোকনুজ্জামান সংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে।
সোমবার সন্ধ্যায় ৮ টায় পীরগঞ্জ প্রেসক্লাবের হল রুমে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে তিনি মতবিনিময় সভা করেন।
এসময় বক্তব্য রাখেন পীরগঞ্জ প্রেমক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক এমকে রানা, সহ-সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন, সফর সঙ্গী সোহেল রানা সহ আরো অনেক।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গন নিউজের সম্পাদক বুলবুল আহমেদ, চ্যানেল এস উপজেলে প্রতিনিধি বিষ্ণুপদ রায়, নাগরিক টিভির প্রতিনিধি জাকির হোসেন, ক্লাবের অর্থ সম্পাদক দুলাল, সহসম্পাদক মনসুর আহমেদ, সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন, সাহিত্য ও ক্রিয়া সম্পাদ লাতিফুর রহমান লিমন সহ ছাত্র, শিক্ষক, শুভাকাঙ্ক্ষী ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য সুপ্রিম কোর্ট জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য ব্যারিস্টার রোকনুজ্জামান আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাও-৩ আসনে বিএনপি’র প্রার্থী হয়ে নির্বাচন করতে চান।
তিনি নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থান, ছাত্র ছাত্রীদের বিদেশে লেখাপড়া সুযোগ, আলোচিত সমস্যাগুলির সমাধান সহ এলাকার ব্যাপক উন্নয়নের প্রতিশ্রুতি দেন।












