সন্ত্রাস বিরোধী মামলায় সোনাহার ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
- আপডেট সময় : ০৪:০৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫ ৩৪৮ বার পড়া হয়েছে

লালন সরকার, দেবীগঞ্জ উপজেলা প্রতিনিধি।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ৬নং সোনাহার মল্লিকাদহ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম বাবুকে গ্রেফতার করেছে দেবীগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার (১৫ আগস্ট) সকাল আনুমানিক ৮টার দিকে দেবীগঞ্জ পৌর এলাকার ফায়ার সার্ভিস সংলগ্ন স্থান থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি সোনাহার বাজারপাড়া এলাকার বাসিন্দা এবং মো. আব্দুল হকের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গত ৫ জুন জুয়েল রানা নামে এক ব্যক্তি একটি ফাঁস হওয়া অডিও ক্লিপের সূত্র ধরে থানায় মামলা দায়ের করেন। এজাহারে ৭২ জনের নাম এবং অজ্ঞাতপরিচয় আরও ৩০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়। মামলাটি সন্ত্রাস বিরোধী আইনে রুজু করা হয়। মঞ্জুরুল ইসলাম বাবু এজাহারভুক্ত আসামি নন, তবে তদন্তের অংশ হিসেবে মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, “সন্ত্রাস বিরোধী মামলার তদন্তে মঞ্জুরুল ইসলাম বাবুকে গ্রেফতার করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”












