পঞ্চগড়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আহত অবস্থায় তিন নারী হাসপাতালে,
- আপডেট সময় : ০৪:০৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫ ২৮০ বার পড়া হয়েছে

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় বোদা উপজেলার ৩ নং বেংহাড়ি ইউনিয়নের উলিপুকুরী চামঠি পাড়া গ্রামে পরিত্যক্ত জমিতে ছাগলের ঘাস খাওয়া কে কেন্দ্র করে এক বৃদ্ধা সহ নারীকে পিটিয়ে গুরুতর আহত করে একই এলাকার মোঃ আনারুল ইসলাম এর পুত্র মোঃ নুর আলম (২৮),ও পিতা মৃত হবি ইসলাম এর পুত্র মোঃ আনোয়ারুল ইসলাম (৫০)ও আনারুলের স্ত্রী নুরজাহান বেগম (৪৬) ।
অভিযোগ সূত্রে জানা যায় গত বৃহস্পতিবার ১৪/৮/২০২৫ ইং তারিখে বিকেল আনুমানিক ৪:৩০ টার সময় অভিযুক্ত ব্যক্তির বাড়ির সামনে একটি পরিত্যক্ত জমিতে দুটি ছাগলের বাচ্চা ঘাস খেতে গেলে উক্ত মোঃ নুর আলম গং লাঠি সোটা হাতে নিয়ে, নাসিমা আক্তার (২৩), সৌরভী আক্তার (২৮), ও ফিরোজা বেগম (৫৫), কে বেধড়ক মারপিট করে।
এরা তিনজন বর্তমানে পঞ্চগড় জেলার বোদা উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
এরমধ্যে নাসিমা আক্তার এর অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় কর্তব্যরত চিকিৎসক যানান নাসিমা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তার অবস্থা খুবই খারাপ। নাসিমার স্বামী সাইদুর রহমান এই জঘন্যতম নারী নির্যাতনের মারপিটের বিষয়টিকে কেন্দ্র করে পঞ্চগড় বোদা থানায় নাসিমা আক্তারের স্বামী সাইদুর রহমান বাদী হয়ে একটি এজাহার দায়ের করেছেন।
ঘটনার বিষয়টির তদন্ত করছেন বোদা থানা পুলিশ।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান পরিত্যক্ত একটি জমিতে ছাগল ঘাস খেতে গেলে যেভাবে নারীদের উপর আক্রমণ করেছে এটা মেনে নেওয়ার মতো না। এর উপযুক্ত শাস্তি দাবি জানাচ্ছেন ভুক্তভোগীর পরিবার সহ এলাকাবাসী।










