ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
এইমাত্র প্রকাশিত
লন্ডনে বসে রাজনীতি করা চলবে না.. সাদিক কায়েম বরগুনায় পুলিশ সদস্যদের ৩ দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন পীরগঞ্জে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত বরগুনায় বদরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পান্না আকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বরগুনায় সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় সংবর্ধনা সোনাহার ইউনিয়নের ইউপি সদস্য শাহিনুর রহমান এনসিপি’র প্রধান সমন্বয়ক নিযুক্ত দেবীগঞ্জে পাটবীজ উৎপাদকদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

বরগুনার স্বাস্থ্যসেবা উন্নয়নের দাবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৮:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫ ২৩৫ বার পড়া হয়েছে

বরগুনা প্রতিনিধি:

বরগুনার স্বাস্থ্যসেবার উন্নয়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ অংশ নেন।

রবিবার সকাল ১১টায় বরগুনা সদর হাসপাতাল চত্বরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশ নেন জেলা বিএনপি, জামায়াতে ইসলাম, যুবদলসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা, জেলা জামায়াতের আমির মহিবুল্লাহ হারুন, জেলা যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লা, জেলা বিএনপির সহ-সভাপতি ফজলুল হক মাস্টার এবং বিএনপি নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট রেজবুল কবির সহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন, গত তিন মাসে ডেঙ্গুতে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। সামান্য অসুস্থ হলেও রোগীদের অন্যত্র রেফার করা হচ্ছে। ফলে জেলার মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

তারা বরগুনার ২৫০ শয্যার সদর হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা, মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, আইসিইউ চালু এবং চিকিৎসক-নার্স সংকট নিরসনের দাবি জানান।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এসব দাবি দ্রুত বাস্তবায়ন না হলে হরতালসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরগুনার স্বাস্থ্যসেবা উন্নয়নের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ১০:৫৮:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫