এইমাত্র প্রকাশিত
দেবীগঞ্জে সর্বজনীন দুর্গা মন্দিরের সংস্কার যাত্রার সূচনা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:২৩:৪২ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ ১৯১ বার পড়া হয়েছে

মোঃ এনামুল হক, স্টাফ রিপোর্টার
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা সর্বজনীন দুর্গা মন্দিরের নতুন ভবন নির্মাণ ও সংস্কার কাজের শুভ সূচনা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) বিকাল ৪টায় আনুষ্ঠানিক ভাবে এ কাজের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।
মন্দির কমিটির সভাপতি নৃপেন্দ্র নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল গনি বসুনিয়া, মন্দির কমিটির নেতৃবৃন্দ সাংবাদিক ও এলাকার ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে মন্দিরের উন্নয়ন ও সংস্কার কাজে সকলের সহযোগিতা কামনা করেন।












