ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
এইমাত্র প্রকাশিত
পীরগঞ্জে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত বরগুনায় বদরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পান্না আকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বরগুনায় সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় সংবর্ধনা সোনাহার ইউনিয়নের ইউপি সদস্য শাহিনুর রহমান এনসিপি’র প্রধান সমন্বয়ক নিযুক্ত দেবীগঞ্জে পাটবীজ উৎপাদকদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত জেলায় হেডমওয়ালা এমপি-মন্ত্রী না থাকলে বরাদ্দ আনা যায় না, সারজিস আলমের বক্তব্য ঘোড়াঘাটে ব্যাটারি চালিত ইজিবাইক চালক সীমিত গঠন ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত

বরগুনার বদরখালীতে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ফুলঝুড়ি বাজারে পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫ ১৬৮ বার পড়া হয়েছে

বরগুনা প্রতিনিধি:

বরগুনার সদর উপজেলার বদরখালী ইউনিয়নের ফুলঝুড়ি বাজারে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগষ্ট ২৫ ইং) বিকেল ৫টায় ফুলঝুড়ি বন্দর উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের অফিসের সামনে এ সভার আয়োজন করা হয়।

সভায় মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, চুরি-ডাকাতি, ছিনতাইসহ স্থানীয় ব্যবসায়ীদের নিরাপত্তা সংক্রান্ত নানা সমস্যা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন। আয়োজন করেন ফুলঝুড়ি বন্দর উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের পরিচালকবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন—শ্রমিক কল্যাণ ফেডারেশন বরগুনা জেলা কমিটির কোষাধ্যক্ষ আব্দুস সালেক বিএসসি, মাই টিভির বরগুনা প্রতিনিধি শফিকুল ইসলাম স্বপন, চ্যানেল এস এর জেলা প্রতিনিধি সোহরাব হোসেন, সদর থানার এস আই সোহেল, বিশিষ্ট ব্যবসায়ী নিয়াজ মাহমুদ মোতালেব মুন্সী, জুলাই যোদ্ধা হান্নান মিয়া, সাবেক শিক্ষক নিখিল মাষ্টার, সাবেক ইউপি সদস্য কুটি সিকদার ও সাবেক ইউপি সদস্য বাচ্চু মিয়া, বিএনপি নেতা সোহেল খন্দকার, সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা ইলিয়াস রায়হান, সমাজ সেবক জুয়েল হাওলাদার, আনিচুর রহমান, মোঃ পলাশ সহ সুশীল সমাজের প্রতিনিধিবর্গ এবং স্থানীয় ব্যবসায়ীরা।

বক্তারা ফুলঝুড়ি বাজারের ব্যবসায়ীদের নিরাপত্তার স্বার্থে জরুরি ভিত্তিতে পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি জানান। এ সময় প্রধান অতিথি ওসি মোঃ ইয়াকুব হোসাইন আশ্বাস দিয়ে বলেন, “ফুলঝুড়ি বাজারে একটি পুলিশ ক্যাম্প স্থাপনের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, চুরি-ডাকাতি, ছিনতাই বিরুদ্ধে তিনি জিরো টলারেন্স ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরগুনার বদরখালীতে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ফুলঝুড়ি বাজারে পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি

আপডেট সময় : ১২:৪৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫