পীরগঞ্জে কমিউনিস্ট পার্টি’র পঞ্চদশ সম্মেলন
- আপডেট সময় : ০৪:১৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫ ৩৩৭ বার পড়া হয়েছে

পীরগঞ্জ প্রতিনিধি :
“ঘুষ, দুর্নীতি, লুটপাট বিরোধী জোরদার সংগ্রামে গড়ে তুলি শোষণ বৈষম্যহীন সমাজতান্ত্রিক রাষ্ট্র”এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি’র পঞ্চদশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা কমিউনিস্ট পার্টি’র আয়োজনে পীরগঞ্জ পৌরসভা চত্তরে এ সম্মেলনে হয়।
উপজেলা কমিউনিস্ট পার্টি’র সভাপতি প্রভাত সমীর শাহজাহান আলমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক কমরেড জলি তালুকদার।
তিনি বলেন, ‘দেশে আজ যে ঘুষ, দুর্নীতি ও লুটপাটের সংস্কৃতি চলছে, তা সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে একটি শোষণ ও বৈষম্যহীন সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা অপরিহার্য।’ তিনি শোষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
এ সময় সম্মেলনে অন্যান্যদের বক্তব্য দেনজেলা সিপিবি’র সভাপতি কমরেড ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সায়েম, রানীশংকৈল সিপিবি’সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস, পীরগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মর্তুজা আলম, সহকারী সাধারণ সম্পাদক মেহেদী লেলিন, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আবু সালেহ মো. সিহাব সহ আরো অনেকে।
আলোচনা শেষে লাল ঝান্ডা সম্মিলিত একটি রেলি শহরের গুরুত্বপূর্ণ সভাপ্রধান করেন।










